৭ মে ২০২৬

গাজায় যুদ্ধবিরতি ভাঙার পর নিহতের সংখ্যা ১৫৬০ ছাড়াল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
গাজায় যুদ্ধবিরতি ভাঙার পর নিহতের সংখ্যা ১৫৬০ ছাড়াল
বাংলাপ্রেস ডেস্ক: ফিলিস্তিনের গাজাজুড়ে ইসরায়েলের নৃশংস হামলা থামছেই না। যুদ্ধবিরতি ভেঙেও চলছে হামলা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ১৮ মার্চ যুদ্ধবিরতি ভাঙার পর গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত এক হাজার ৫৬৩ জন নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা তাদের এক প্রতিবেদনে এ খবর জানায়। খবরে বলা হয়, শনিবার দেওয়া এক নতুন বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। এর ফলে ১৮ মার্চ থেকে শুরু হওয়া নতুন হামলার ধারায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,৫৬৩ জনে। উদ্ধারকারীদের মতে, নিহতদের মধ্যে শত শত শিশু রয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত মোট ৫০,৯৩৩ জন নিহত এবং ১১৬,০৪৫ জন আহত হয়েছেন। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি