গাজায় শিশুদের পোলিও টিকাদান কার্যক্রম শুরু
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: গাজা উপত্যকায় পোলিও টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। জাতিসংঘ বড় আকারে এই কর্মসূচি পরিচালনার জন্য গাজায় চলমান সংঘাতে 'মানবিক বিরতির' ঘোষণা দিয়েছে।
রোববার থেকে গাজার মধ্যাঞ্চলের তিন স্বাস্থ্যসেবাকেন্দ্রে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি শুরু হয়েছে। খবর এএফপির
গত মাসে প্রায় ২৫ বছর পর প্রথমবারের মতো গাজায় পোলিও রোগী শনাক্তের পর এই কর্মসূচির ঘোষণা দেয় জাতিসংঘ।
জাতিসংঘের সংস্থাগুলো ও স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের যৌথ প্রচেষ্টায় উচ্চাভিলাষী এই উদ্যোগে এবার গাজার ৬ লাখ ৪০ হাজার শিশুকে পোলিও টিকা খাওয়ানোর পরিকল্পনা করা হয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, সুফল পেতে হলে অল্প সময়ের মধ্যে গাজার ১০ বছরের কম বয়সী শিশুদের অন্তত ৯০ শতাংশকে টিকার আওতায় আনতে হবে।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
নিউ ইয়র্কে দ্বিতীয় বাড়ির ওপর নতুন করসহ ২৬৮ বিলিয়ন ডলারের বাজেট চুক্তি
১৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি