গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৮১ ফিলিস্তিনি
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বিমান হামলায় গাজা উপত্যকায় সোমবার সকাল থেকে মধ্যরাত পর্যন্ত ৮১ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এ নিয়ে মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৩ হাজার ৯৭৭ জন।
মঙ্গলবার (২৭ মে) অঞ্চলটির চিকিৎসাসূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন মুখপাত্র বলেছেন, গাজার "সবাই কষ্ট পাচ্ছে" কারণ হাসপাতালগুলোতে অসুস্থদের চিকিৎসার জন্য চিকিৎসা সরঞ্জাম ফুরিয়ে যাচ্ছে এবং আক্রমণ তীব্র করছে ইসরায়েল। পাশাপাশি সাহায্যও বন্ধ করে দিচ্ছে তারা।
এদিকে ২০ বছর বয়সী আহমেদ জালাইতা নামে এক ফিলিস্তিনি মঙ্গলবার সকালে অধিকৃত পশ্চিম তীরের জেরিকো শহরের আল-আরব পাড়ায় অভিযানের সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে আহত হয়ে মারা গেছেন।
ফিলিস্তিনের দুইপ্রান্তেই এমন অভিযানে দুর্বিষহ হয়ে পড়েছে সাধারণ ফিলিস্তিনিদের জীবন। এমন পরিস্থিতিতে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় এ পর্যন্ত বেশ কয়েকবার গাজায় সামরিক অভিযান বন্ধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রীকে আহ্বান জানিয়েছে। তবে হামাসকে পুরোপুরি দুর্বল না করা পর্যন্ত তারা থামবেন না বলে জানিয়েছেন নেতানিয়াহু।
২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় অভিযান শুরু করে আইডিএফ। গত দেড় বছরে উপত্যকায় প্রায় ৫৪ হাজার নিহতের পাশাপাশি আহত হয়েছেন ১ লাখ ২২ হাজার ৯৬৬ জন ফিলিস্তিনি। এই নিহত এবং আহতদের ৫৬ শতাংশই নারী ও শিশু।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে ৭ বছরের শিশু হত্যার দায়ে সাবেক ফেডএক্স চালকের মৃত্যুদণ্ড
৭ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি