গাজায় ত্রাণের ৬০০ ট্রাকের বদলে ঢুকেছে মাত্র ৩৬টি
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: শনিবার গাজায় মাত্র ৩৬টি সহায়তা ট্রাক প্রবেশ করেছে বলে জানিয়েছে অঞ্চলটির কর্তৃপক্ষ। এই সংখ্যা জাতিসংঘের হিসাবমতে দৈনিক ৫০০ থেকে ৬০০ ট্রাক প্রয়োজনীয় সহায়তার তুলনায় অত্যন্ত অপ্রতুল।
ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজ জানিয়েছে, এই ট্রাকগুলোর বেশির ভাগই বিতরণের আগেই লুট হয়ে গেছে। গাজা কর্তৃপক্ষ এর জন্য ইসরায়েলকে দায়ী করে বলেছে, ইসরায়েল ‘পদ্ধতিগত ও ইচ্ছাকৃতভাবে’ গাজায় ‘নিরাপত্তাহীনতা ও বিশৃঙ্খলা’ সৃষ্টি করছে।
এক বিবৃতিতে বলা হয়, ‘লজ্জাজনক আন্তর্জাতিক নীরবতার মাঝে গাজার শিশুদের মাঝে দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ছে।’
স্থানীয় কর্তৃপক্ষ অবিলম্বে সীমান্ত ক্রসিংগুলো খুলে দেওয়া এবং পর্যাপ্ত পরিমাণে সহায়তা ও শিশুদের জন্য ফর্মুলা দুধ প্রবেশের আহ্বান জানিয়েছে।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
১ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি