৭ মে ২০২৬

গাজায় ত্রাণ বিতরণের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
গাজায় ত্রাণ বিতরণের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র
বাংলাপ্রেস ডেস্ক:গাজায় ইসরায়েলি অবরোধ চলাকালে যুক্তরাষ্ট্র নতুন এক মানবিক সহায়তা তহবিল গঠন করছে। এই তহবিল গঠনের লক্ষ্য হলো ইসরায়েলকে সঙ্গে নিয়ে সহায়তা পৌঁছে দেওয়া। যাতে জাতিসংঘের মতো সংস্থাকে এ প্রক্রিয়া থেকে দূরে সরিয়ে দেয়া যায়। রোববার (১১ মে) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, এই গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) নামের নতুন সংস্থা সহায়তা বিতরণে ইসরায়েলের নিরাপত্তা সহায়তা পাবে। কিন্তু ইসরায়েল সরাসরি এর সঙ্গে যুক্ত থাকবে না। বৃহস্পতিবার এ পরিকল্পনার ঘোষণা দেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি বরুস। নবগঠিত জিএইচএফ একটি নতুন ত্রাণ বিতরণ পদ্ধতির প্রস্তাব দিয়েছে, যা বিদ্যমান জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থার কাঠামোকে প্রতিস্থাপন করবে। এই কাঠামোর অধীনে বেসরকারি ঠিকাদারদের দিয়ে গাজায় বিতরণ কেন্দ্রগুলোতে নিরাপত্তা নিশ্চিত করা হবে। সেখানে ফিলিস্তিনিদের উপস্থিত হয়ে সহায়তা সংগ্রহ করতে হবে। [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/টিআই    
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি