৬ মে ২০২৬

গাজায় স্থায়ী শান্তির জন্য কাজ করছে তুরস্ক: এরদোগান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ০১:০৯ পিএম
গাজায় স্থায়ী শান্তির জন্য কাজ করছে তুরস্ক: এরদোগান

বাংলাপ্রেস ডেস্ক:   তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, গাজা এখন জরুরি ভিত্তিতে পুনর্গঠন ও পুনরুদ্ধার প্রয়োজন।  সেইসঙ্গে হামাস ও ইসরাইলের চুক্তি যেন স্থায়ী শান্তির ভিত্তি স্থাপন করে সে জন্য তুরস্ক সক্রিয়ভাবে কাজ করছে বলেও জানান তিনি। খবর সংবাদ সংস্থা মেহের’র। 

শুক্রবার (১৭ অক্টোবর) ইস্তাম্বুলে আয়োজিত ৫ম তুরস্ক-আফ্রিকা ব্যবসা ও অর্থনৈতিক ফোরামে বক্তৃতা দেওয়ার সময় এসব কথা বলেন এরদোগান।

তিনি বলেন, ‘ইসরাইলের অতীত আচরণের কারণে আমরা সতর্ক রয়েছি, কারণ গাজার এখন দ্রুত পুনর্গঠন প্রয়োজন।’

তিনি আরও বলেন, ‘তুরস্ক হামাস-ইসরাইল চুক্তি স্থায়ী করার এবং এটি যেন দীর্ঘস্থায়ী শান্তির পথ নিশ্চিত করতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।’

এছাড়া চলমান সুদান সংকট নিয়ে এরদোগান বলেন, তুরস্ক সুদানের সংঘর্ষে গভীরভাবে মর্মাহত এবং দেশটিতে যুদ্ধবিরতি ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার আশা করছে।

তিনি জোর দিয়ে বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায় সুদানের মানবিক বিপর্যয়ের প্রতি যথেষ্ট মনোযোগ দেয়নি যদিও রক্তপাত বন্ধ করা সবার মানবিক দায়িত্ব।’

তুর্কি প্রেসিডেন্ট আরও বলেন, ‘দুঃখজনকভাবে, পশ্চিমা বিশ্ব আফ্রিকার গৃহযুদ্ধ, সংঘাত ও বিরোধগুলোকে মহাদেশটির নিয়তি হিসেবে দেখছে।’


বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি