
বাংলাপ্রেস ডেস্ক: গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের ফলে সহিংসতা ও মানবিক সংকট আরো তীব্রতর হয়েছে। শনিবার (২৬ জুলাই) একদিনে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৭১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে ৪২ জন ছিলেন ত্রাণের জন্য অপেক্ষমাণ মানুষ।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এদিন ক্ষুধাজনিত কারণে আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অপুষ্টিজনিত মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৭ জনে। এদের মধ্যে অন্তত ৮৫ জনই শিশু।
ক্রমবর্ধমান আন্তর্জাতিক সমালোচনার পরিপ্রেক্ষিতে ইসরায়েল গতকাল রাতে ঘোষণা দিয়েছে, তারা কিছু সময়ের জন্য ‘মানবিক করিডোর ও বেসামরিক এলাকায়’ অভিযান স্থগিত রাখবে, যাতে ত্রাণ বিতরণ সম্ভব হয়। তবে কোন কোন এলাকায় এই বিরতি কার্যকর হবে, তা স্পষ্ট করেনি ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]