৫ মে ২০২৬

গাজার ‘বোর্ড অব পিস’-এর চেয়ারম্যান হলেন ট্রাম্প

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৬ জানুয়ারী ২০২৬, ১০:২৯ পিএম
গাজার ‘বোর্ড অব পিস’-এর চেয়ারম্যান হলেন ট্রাম্প

বাংলাপ্রেস ডেস্ক: গাজার ‘বোর্ড অব পিস’-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তা ছাড়া এটির প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার টনি ব্লেয়ারের নাম ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন।

হোয়াইট হাউজ শুক্রবার (১৭ জানুয়ারি) এক বিবৃতিতে জানায়, ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্টের জামাতা জ্যারেড কুশনারও এই ‘প্রতিষ্ঠাতা নির্বাহী বোর্ড’-এর সদস্য থাকবেন।

ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধের অবসান ঘটাতে ট্রাম্পের ঘোষিত ২০ দফা পরিকল্পনার অংশ হিসেবেই এই বোর্ড গঠন করা হয়েছে।

বোর্ডটি সাময়িকভাবে গাজার প্রশাসনিক কার্যক্রম তদারকি করবে এবং অঞ্চলটির পুনর্গঠনের দায়িত্ব পালন করবে বলে আশা করা হচ্ছে।

প্রতিষ্ঠাতা নির্বাহী বোর্ডে আরও রয়েছেন— একটি প্রাইভেট ইকুইটি প্রতিষ্ঠানের প্রধান মার্ক রোয়ান, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট গ্যাব্রিয়েল।

হোয়াইট হাউজের বিবৃতিতে বলা হয়, বোর্ডের প্রতিটি সদস্যের কাছে গাজার স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদি সাফল্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আলাদা আলাদা দায়িত্ব বা পোর্টফোলিও থাকবে।

এর আগে বৃহস্পতিবার ট্রাম্প বোর্ডটির গঠনের কথা জানিয়ে একে যেকোনো সময়, যেকোনো স্থানে গঠিত সর্বশ্রেষ্ঠ ও সবচেয়ে মর্যাদাপূর্ণ বোর্ড বলে উল্লেখ করেন।

হোয়াইট হাউজ জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে বোর্ডের আরও সদস্যের নাম ঘোষণা করা হবে।

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি