গাজা অভিযানে যুক্ত শহিদুল আলমের প্রশংসায় তারেক রহমান
বাংলা প্রেস
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ০১:১৮ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: গাজার উদ্দেশ্যে যাত্রা করা অভিযানে যুক্ত আলোকচিত্রী ও দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলমের উদ্যোগকে সাহসী ও প্রতীকী পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার গভীর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, শহিদুল আলমের এই অংশগ্রহণ শুধু সংহতির বার্তাই নয়, বরং অন্যায়ের বিরুদ্ধে বিবেকের দৃপ্ত গর্জন।
তারেক রহমান লেখেন, বাংলাদেশের পতাকা নিয়ে বিশ্ববাসীর সামনে দাঁড়িয়ে শহিদুল আলম দেখিয়েছেন—এই দেশের মানুষ কোনো সময় নিপীড়নের কাছে মাথা নত করেনি, ভবিষ্যতেও করবে না।
বিএনপি নেতা আরও জানান, তার দল সর্বদা শহিদুল আলমের মতো সাহসী কণ্ঠের পাশে থাকবে এবং ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকারের পক্ষে অবস্থান নেবে।
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রাজনীতি
১১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
রাজনীতি
স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে আইনশৃঙ্খলা ফেরানো সম্ভব নয়: নাহিদ ইসলাম
১৬ ঘন্টা আগে
by বাংলা প্রেস
রাজনীতি
বিসিএস ক্যাডার থেকে স্বরাষ্ট্রমন্ত্রী: সালাহউদ্দিন আহমেদের রাজনীতি, নির্বাসন ও পরিবারের পথচলা
২ দিন আগে
by বাংলা প্রেস
রাজনীতি
দেশকে যারা তাবেদার রাষ্ট্র করতে চায়, তাদের প্রতিরোধ করবে বিএনপি: রিজভী
৩ দিন আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি