গাইবান্ধায় ইয়াবাসহ ব্যবসায়ী আটক
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা পৌরএলাকা থেকে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আল আমীন (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা ডিবি পুলিশ।
আজ সোমবার দুপুরে জেলা বাসস্ট্যান্ড এলাকার আর রহমান ফিলিং স্টেশনের সামনে থেকে তাকে আটক করা হয়। আল আমীন গাইবান্ধা পৌর এলাকার পুর্বপাড়ার মৃত শরীফ উদ্দিন হেসকারুর ছেলে।
জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মেহেদী হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে অভিযান চালিয়ে পৌরশহরের বাসস্ট্যান্ড এলাকার আর রহমান ফিলিং স্টেশনের সামনে থেকে আল আমীনকে আটক করা হয়। এসময় তার কাছে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। এসব ইয়াবা ট্যাবলেটের মূল্য ৪২ হাজার টাকা। এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আল আমীনের বিরুদ্ধে এর আগেও মারামারি, ডাকাতি ও মাদকসহ তিনটি মামলা আদালতে বিচারাধীন আছে।
বাংলাপ্রেস/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
৭ মাস আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
৭ মাস আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি
