গাইবান্ধায় টিএমএসএস মেডিকেল কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে কম্বল বিতরণ
রওশন আলম পাপুল,গাইবান্ধা থেকে : বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষার্থীদের উদ্যোগে ও মেডিসিন বিভাগের আবাসিক চিকিৎসক ডা. আহমেদ আল মুনতাসীরের সাবির্ক তত্ত্বাবধানে এবং গাইবান্ধা প্রথম আলো বন্ধুসভার সহযোগিতায় ১২০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
শনিবার বিকেলে গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নের কালিরবাজারে (ফকিরপাড়া) এসব কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন টিএমএসএস মেডিকেল কলেজ ও হাসপাতালের ডা. এস এম শামসুজ্জোহা, ডা. মো. আজম ইকবাল খান, ডা. রিয়াদ মাসুম ও ডা. তিতাস দে, স্থানীয় সমাজসেবক শাফায়েতুর রহমান শাফী, গাইবান্ধা প্রথম আলো বন্ধুসভার সাধারণ সম্পাদক শাহজাহান মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক হারেজ উদ্দিন জিলাদার, সদস্য মমিনুল ইসলাম কাইয়ুম, ওবায়দুল ইসলাম, মিল্লা হোসাইন, সাবেক ক্রীড়া সম্পাদক মিজানুর রহমান মিন্টু প্রমুখ।
এর আগে গত বছর দক্ষিণ গিদারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩২০ জন শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা
উপকরণ দেওয়া হয়েছে।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি