৭ মে ২০২৬

গাইবান্ধায় সন্ধানীর ত্রাণ বিতরণ ও ফ্রি হেলথ ক্যাম্প সার্ভিস

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
গাইবান্ধায় সন্ধানীর ত্রাণ বিতরণ ও ফ্রি হেলথ ক্যাম্প সার্ভিস

গাইবান্ধা থেকে সংবাদদাতা: ঢাকাস্থ স্বেচ্ছাসেবী সংগঠন সন্ধানী কেন্দ্রীয় পরিষদের আয়োজনে গাইবান্ধা সদর উপজেলার মোল্লারচর ইউনিয়নের মোল্লারচর উচ্চ বিদ্যালয় মাঠে মোল্লারচর, সিতাসতী ও চিথুলিয়া গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত ৩২০টি পরিবারের মধ্যে  শনিবার দুপুরে ত্রাণ বিতরণ ও ফ্রি হেলথ ক্যাম্প সার্ভিস করা হয়েছে।

এতে সহযোগিতা করে সন্ধানী রংপুর মেডিকেল কলেজ ইউনিট ও গাইবান্ধা সন্ধানী ডোনার ক্লাব। ত্রাণ হিসেবে ছিল চার কেজি চাল, এক কেজি করে মসুর ডাল, চিড়া ও আলু, হাফ কেজি করে লবণ ও চিনি এবং হাফ লিটার সোয়াবিন তেল। মোল্লারচর উচ্চ বিদ্যালয় মাঠে ফ্রি হেলথ ক্যাম্প সার্ভিসে সহযোগিতা করেন জেলা সদর হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার রিপন কুমার মোস্তফী এবং সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যকর্মী ফরিদ উদ্দিন। এতে স্বাস্থ্যসেবা নেন আশেপাশের কয়েকটি চরাঞ্চলের তিন শতাধীক মানুষ। পরে তাদের ওষুধ দেওয়া হয়।

এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন সন্ধানী কেন্দ্রীয় পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ডা. রিদওয়ান জুবায়ের রিয়াদ, বর্তমান সভাপতি তানভীর হাসান ইকবাল, অর্থ সম্পাদক নাঈম মাহমুদ, সন্ধানী বাংলাদেশ মেডিকেল কলেজ ইউনিটের সাধারণ সম্পাদক মো. মোদাচ্ছের হোসেন, সন্ধানী রংপুর মেডিকেল কলেজ ইউনিটের সাবেক সভাপতি ডা. রাকিবুল ইসলাম, উপদেষ্টা ডা. রাজু আহম্মেদ, উপদেষ্টা ডা. রুখসানা পারভীন রুমা, সভাপতি মো. হারুন-অর-রশিদ, সাধারণ সম্পাদক তুষার চন্দ্র সিংহ, সাংগঠনিক সম্পাদক রাজিয়া সুলতানা ঝর্ণা, ডোনার ক্লাব ও সমাজ কল্যাণ সম্পাদক আশীষ রায়, যুগ্ম অর্থ সম্পাদক তানহা শোয়াইব, যুগ্ম ছাত্র কল্যাণ সম্পাদক মো. নাঈম উদ্দিন, যুগ্ম ছাত্র কল্যাণ সম্পাদক সানজিদা সরকার সম্পা, যুগ্ম রোগী কল্যাণ সম্পাদক মো. নাইমুরর হমান, যুগ্ম প্রচার ও প্রকাশনা সম্পাদক তানজিনা আক্তার সেতু, কার্যকরী সদস্য ফারহানা আফরিন নিশি, হিমালয় দাস, গাইবান্ধা সন্ধানী ডোনার ক্লাবের নাহিদ হাসান চৌধুরী রিয়াদ, তৌহিদুল ইসলাম বিমান, হারেজ উদ্দিন জিলাদার, হাসান মাহমুদ রাশেদ মন্ডল, নয়ন চন্দ্র রায়, পলাশ চন্দ্র পাল, সাজনীন সুলতানা সিক্ত, কুইন আক্তার, কমলেশ চন্দ্র, ছাব্বির আহম্মেদ, দ্বীপ সরকার, সোমা চৌহান, মিম আক্তার, আশিকুজ্জামান আশিক, মো. খালেকুজ্জামান, সাংবাদিক শাহাদৎ হোসেন মিশুক ও রওশন আলম পাপুল প্রমুখ।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি