৬ মে ২০২৬

গাইবান্ধায় জামানত হারালেন ১১ জন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
গাইবান্ধায় জামানত হারালেন ১১ জন

রওশন আলম পাপুল,গাইবান্ধা থেকে : পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে রবিবার অনুষ্ঠিত ভোটে মোট প্রদত্ত (জমা পড়া) ভোটের আট ভাগের একভাগের কম ভোট পাওয়ায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে চারজন, ভাইস চেয়ারম্যান পদে একজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ছয়জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।

গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় সুত্রে জানা গেছে, চেয়ারম্যান পদে জমা পড়া দুই লাখ ছয় হাজার ৩৮৪ টি ভোটের মধ্যে আট ভাগের এক ভাগ ২৫ হাজার ৭৯৮ ভোটের কম ভোট পাওয়ায় ছয়জনের মধ্যে জামানত বাজেয়াপ্ত হয়েছে চারজনের।

তারা হলেন উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি আব্দুল মতিন মোল্লা (১৫৫২ ভোট), স্বতন্ত্র প্রার্থী গোবিন্দগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ চৌধুরী (৮৯৩ ভোট), স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির পাট ও বস্ত্র বিষয়ক সম্পাদক নাজমুল ইসলাম (৬৬১ ভোট), উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফেরদৌস আলম রাজু (২৩৩ ভোট)। ভাইস চেয়ারম্যান পদে জমা পড়া দুই লাখ ছয় হাজার ৩৪৬ টি ভোটের মধ্যে আট ভাগের এক ভাগ ২৫ হাজার ৭৯৩ ভোটের কম ভোট পাওয়ায় পাঁচজনের মধ্যে জামানত বাজেয়াপ্ত হয়েছে মোফাচ্ছেরীন আলম সরকার পল্লবের (৭৭৮০ ভোট)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে জমা পড়া দুই লাখ পাঁচ হাজার ৬৭৭ টি ভোটের মধ্যে আট ভাগের এক ভাগ ২৫ হাজার ৭০৮ ভোটের কম ভোট পাওয়ায় আটজনের মধ্যে জামানত বাজেয়াপ্ত হয়েছে ছয়জনের।

তারা হলেন রোকেয়া বেগম (১৯৫৩৬ ভোট),আসলামা বেগম (১৫৪৫৫ ভোট), জেবুন্নেছা রমিজ (১০২৪৫ ভোট), শায়লা পারভীন (৯৬৭৭ ভোট), আফরুজা খাতুন (৮৬৮৯ ভোট) ও আকতারা বেগম (৭৭৯৫ ভোট)। ভোট কাস্টিং হয়েছে ৫৩ দশমিক ৪৩ শতাংশ। এ বিষয়ে জেলা নির্বাচন অফিসার মাহবুবুর রহমান বলেন, নির্বাচনের আগে প্রত্যেক প্রার্থীর জামানত হিসেবে জমা থাকে ১০ হাজার টাকা করে। মোট প্রদত্ত ভোটের এক অষ্টমাংশের নিচে এক ভোট কম পেলেই তার জামানতের টাকা নিয়মানুযায়ীই বাজেয়াপ্ত হয়।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি