গাইবান্ধায় হকার্স লীগের কার্যালয় উদ্বোধন ও সদস্য কার্ড বিতরণ

রওশন আলম পাপুল,গাইবান্ধা থেকে : গাইবান্ধা জাতীয় হকার্স লীগ গাইবান্ধা জেলা শাখার অস্থায়ী কার্যালয় উদ্বোধন ও সদস্য কার্ড বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকেলে শহরের শনি মন্দির রোডে কার্যালয় উদ্বোধন ও সদস্য কার্ড বিতরণ করেন পৌর মেয়র শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন। সংগঠনটির জেলা শাখার সভাপতি নুরুল ইসলাম নুরুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মন্ডল, জাতীয় শ্রমিক লীগ গাইবান্ধা জেলা শাখার সভাপতি খাইরুল ইসলাম, জেলা মোটর ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আশরাফুল ইসলাম বাদশা, জাতীয় হকার্স লীগ জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি সাদেক খান, সাধারণ সম্পাদক মিলন মিয়া ও সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।
শেষে জাতীয় হকার্স লীগ গাইবান্ধা জেলা শাখার শতাধীক সদস্যের মাঝে সদস্য কার্ড বিতরণ করা হয়।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি