৬ মে ২০২৬

গাইবান্ধায় গণপিটুনিতে নিহত ২

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৯ পিএম
গাইবান্ধায় গণপিটুনিতে নিহত ২

বাংলাপ্রেস ডেস্ক: গাইবান্ধার সাদুল্লাহপুরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুযারি) দিবাগত ভোররাতে উপজেলার খোদ্দ মোজাহিদ পুর গ্রামে এ ঘটনা ঘটে।
সাদুল্লাহপুর থানার ওসি মো. আলীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার ভোরে তিনজন ব্যক্তি একটি মোটরসাইকেল নিয়ে মোজাহিদপুর এলাকায় আসে। পথে তারা এক ব্যক্তির কাছ থেকে ছিনতাই করার চেষ্টা করেন। পরে ভুক্তভোগীর চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে আসে। এসময় ছিনতাইকারীদের একজন পালিয়ে গেলেও অন্য দুজন ছিনতাইকারী স্থানীয়দের গণধোলাইয়ের শিকার হন। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। 
তিনি আরও জানান, নিহতদের নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। সুরতহাল শেষে নিহতদের মরদেহ গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। 
গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব (পিপিএম) জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। নিহতদের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি