৫ মে ২০২৬

গাইবান্ধায় বিএনপি, জাতীয় পার্টি, জেএসডি ও স্বতন্ত্রসহ ১৬ জনের মনোনয়নপত্র বাতিল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
গাইবান্ধায় বিএনপি, জাতীয় পার্টি, জেএসডি ও স্বতন্ত্রসহ ১৬ জনের মনোনয়নপত্র বাতিল

রওশন আলম পাপুল, গাইবান্ধা থেকে : আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করতে চাওয়া গাইবান্ধার ৫টি আসনে বিএনপির ২ জন, জাতীয় পার্টির ১ জন, জেএসডির ১ জন ও ১২ জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। রোববার গাইবান্ধা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার সেবাষ্টিন রেমা মনোনয়ন দাখিল করা প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই করেন।

এসময় বিভিন্ন ত্রুটি থাকায় তিনি ১৬ টি মনোনয়নপত্র বাতিল করেন। মনোনয়নপত্র বাছাইয়ের সময় সরকারি বিভিন্ন কর্মকর্তা, সাংবাদিকসহ প্রার্থী ও তাদের সমর্থকরা উপস্থিত ছিলেন। ঋণ খেলাপী, মনোনয়নপত্রে জমা দেওয়া ১ শতাংশ ভোটারের স্বাক্ষরে ত্রুটিসহ অন্যান্য কারণে এসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসন থেকে ১৬ জন মনোনয়নপত্র দাখিল করেন। তাদের মধ্যে মনোনয়নপত্র বাতিল করা হয় ৬ জনের। তারা হলেন জেএসডির আবদুর রাজ্জাক সরকার, স্বতন্ত্র হিসেবে জয়নাল আবেদীন সাদা, আবদুর রহমান, এমদাদুল হক, এ বি এম মিজানুর রহমান ও আফরুজা বারী।

গাইবান্ধা-২ (সদর) আসন থেকে মনোনয়নপত্র দাখিল করেন ১১ জন। তাদের মধ্যে থেকে মনোনয়নপত্র বাতিল করা হয় ৩ জন স্বতন্ত্র প্রার্থীর। তারা হলেন এ কে এম রেজাউল কবীর, মকদুবর রহমান সরকার ও ওয়াহিদ মুরাদ।

গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসন থেকে মনোনয়নপত্র দাখিল করেন ১৫ জন। তাদের মধ্যে থেকে মনোনয়ন বাতিল করা হয় বিএনপির রফিকুল ইসলাম, জাতীয় পার্টির মনজুরুল হক, স্বতন্ত্র আমিনুল ইসলাম, আবু জাফর মো. জাহিদ ও তৌফিকুল আমিন মন্ডলের।

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসন থেকে মনোনয়ন দাখিল করা ১৩ জনের মধ্যে স্বতন্ত্র প্রার্থী আবদুর রহিম সরকারের মনোনয়নপত্র বাতিল করা হয়।

গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসন থেকে মনোনয়নপত্র দাখিল করা ৯ জনের মধ্যে মনোনয়ন বাতিল করা হয় বিএনপির নাজেমুল ইসলাম প্রধানের।

গত ২৮ নভেম্বর মনোনয়নপত্র দাখিল করার শেষ দিনে ৬৪ জন প্রার্থী ৬৭ টি মনোনয়নপত্র দাখিল করেন। আগামী ৯ ডিসেম্বর মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন ও প্রতীক বরাদ্দ করা হবে ১০ ডিসেম্বর এবং ভোটগ্রহন অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর।

বাংলাপ্রেস/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি