গাইবান্ধায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নৌকার পক্ষে গণসংযোগ

রওশন আলম পাপুল, গাইবান্ধা থেকে : মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারিরা বুধবার বিকেলে গাইতবান্ধা জেলা শহরে সদর আসনের নৌকা প্রতীকের প্রার্থী মাহাবুব আরা বেগম গিনির পক্ষে গণসংযোগ চালিয়েছেন।
এতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. আর এম হাফিজুর রহমান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক তাবিউর রহমান প্রধান, ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. আতিউর রহমান, পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক বকুল কুমার চক্রবর্তী ও সহকারী রেজিস্ট্রার এস এইচ এম ইকবাল বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও পথচারিদের কাছে ঘুরে ঘুরে নৌকা প্রতীকে ভোট চান।
এসময় তারা বলেন, দেশের উন্নয়নে আবারো শেখ হাসিনার সরকারের বিকল্প নেই। তাই আবারও নৌকা প্রতীককে বিজয়ী করতে ভোটারদের প্রতি আহবান জানান তারা।
পরে সদর উপজেলার গিদারী ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থীর সাথে গণসংযোগ ও জনসভায় অংশ নেন বেরোবির শিক্ষক ও কর্মকর্তারা।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি