৬ মে ২০২৬

গাইবান্ধায় আঞ্চলিক এসএমই পণ্য মেলা শুরু ২১ মার্চ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
গাইবান্ধায় আঞ্চলিক এসএমই পণ্য মেলা শুরু ২১ মার্চ

রওশন আলম পাপুল, গাইবান্ধা থেকে : ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নের মাধ্যমে অধিক কর্মসংস্থান সৃষ্টি, জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন ও দারিদ্র বিমোচনের লক্ষে কাজ করা এসএমই (স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজ) ফাউন্ডেশনের উদ্যোগে গাইবান্ধায় আঞ্চলিক এসএমই পণ্য মেলা শুরু হবে আগামী ২১ মার্চ।

গাইবান্ধা শহরের পিকে বিশ্বাস রোডের স্বাধীনতা প্রাঙ্গনে সাত দিনব্যাপী এ পণ্য মেলা শেষ হবে ২৭ মার্চে। মেলায় সার্বিক সহযোগিতা করছে গাইবান্ধা জেলা প্রশাসন। সহযোগিতায় রয়েছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক), বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প অ্যাসোসিয়েশন, জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও বাংলাদেশ ব্যাংক। এসএমই ফাউন্ডেশন সুত্রে জানা গেছে, এ পণ্য মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।

মেলায় কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাত পণ্য, কৃষি যন্ত্রপাতি প্রস্তুতকারী শিল্প, আইসিটি সফটওয়্যার শিল্প, চামড়া ও চামড়াজাত পণ্য শিল্প, লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প, পাট ও পাটজাত শিল্প, প্লাস্টিক শিল্প, হস্ত ও কারু শিল্প, জুয়েলারি (কৃত্রিম), খেলনা এবং আগর শিল্পের সাথে সম্পৃক্ত এসএমই প্রতিষ্ঠানসমূহকে স্টল বরাদ্দের ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করা হবে। এসএমই ফাউন্ডেশনের ফোকাল পার্সন ও ম্যানেজার রাহুল বড়–য়া বলেন, দেশীয় উৎপাদনকারী এবং সেবামূলক ক্ষুদ্র ও মাঝারি শিল্পই শুধুমাত্র মেলায় প্রদর্শন ও বিক্রয় করার সুযোগ থাকবে। বিদেশী বা আমদানিকৃত পণ্য মেলায় প্রদর্শন বা বিক্রয় করা যাবে না। গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছা. রোখছানা বেগম বলেন, মেলায় স্টল থাকবে ৫০টিরও বেশি। শেষ না হওয়া পর্যন্ত মেলা শুরুর আগের দিন পর্যন্ত এসব স্টল বরাদ্দ দেওয়া হবে।

উল্লেখ্য, এসএমই ফাউন্ডেশন হলো সরকারের শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন একটি স্বাধীন প্রতিষ্ঠান। এটি কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান নয়। দেশের ক্ষুদ্র এবং মাঝারি শিল্প উদ্যোক্তাদের উন্নয়নে এবং তাদের সহায়তা করতে কাজ করে এসএমই ফাউন্ডেশন। এ ক্ষেত্রে প্রতিষ্ঠানটি ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের উদ্যোক্তাদের উৎপাদনমুখী কার্যক্রমকে সহজ করার লক্ষে সহজ শর্তে ঋণের ব্যবস্থা করে দেয়। ০২- ৮১৪২৯৮৩ ও ০২-৯১৪২৯০৭ এই টেলিফোন নম্বরে যোগাযোগ করা যাবে এসএমই ফাউন্ডেশনের ঢাকায় প্রধান কার্যালয়ের সাথে। এ ছাড়া রয়েল টাওয়ার, ৪ পান্থপথ, ঢাকা-১২১৫ এই ঠিকানায় যোগাযোগ করা যাবে ডাকযোগে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি