৫ মে ২০২৬

গাইবান্ধার ৫টি আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ৬৪ জন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
গাইবান্ধার ৫টি আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ৬৪ জন

রওশন আলম পাপুল,গাইবান্ধা থেকে : আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার জন্য গাইবান্ধার ৫টি আসনে গত বুধবার বিকেল পাঁচটা পর্যন্ত প্রার্থীরা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সেবাষ্টিন রেমা এবং সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন বিভিন্ন দল ও স্বতন্ত্র হিসেবে ৬৪ জন। গাইবান্ধার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার সেবাষ্টিন রেমা স্বাক্ষরিত একটি তালিকা থেকে এই তথ্য জানা গেছে। এর মধ্যে তিনজন ব্যক্তি দাখিল করেছেন আরও একটি করে মনোনয়নপত্র। ফলে মনোনয়ন জমা পড়েছে মোট ৬৭টি।

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ১৬ জন। তারা হলেন জাতীয় পার্টি থেকে বর্তমান সাংসদ শামীম হায়দার পাটোয়ারী, বিএনপি থেকে মাজেদুর রহমান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের হাফিজুর রহমান সদ্দার, জেএসডির আব্দুর রাজ্জাক সরকার, গণতন্ত্রী পার্টির আবুল বাশার মো. শরিতুল্লাহ, বাংলাদেশ মুসলিম লীগের গোলাম আহসান হাবীব মাসুদ, বাসদের গোলাম রব্বানী শাহ, গণফ্রন্টের শরিফুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের আশরাফুল ইসলাম খন্দকার, কৃষক শ্রমিক জনতা লীগের মহসীন আলী, স্বতন্ত্র হিসেবে আফরুজা বারী, জয়নাল আবেদীন সাদা, কর্নেল (অবঃ) ডা. আবদুল কাদের খান, আবদুর রহমান, এমদাদুল হক ও এ বি এম মিজানুর রহমান।

গাইবান্ধা-২ (সদর) আসন থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন ১১ জন। তারা হলেন আওয়ামী লীগের বর্তমান সাংসদ মাহাবুব আরা বেগম গিনি, বিএনপি থেকে খন্দকার আহাদ আহমেদ, মাহামুদ্দুন নবী টিটুল ও আবদুর রশিদ সরকার, ইসলামী ঐক্যজোটের মাওলানা যুবায়ের আহমদ, সিপিবির মিহির কুমার ঘোষ, ইসলামী আন্দোলন বাংলাদেশের আল আমিন, এনপিপির জিয়া জামান খান, স্বতন্ত্র হিসেবে এ কে এম রেজাউল কবীর, মকদুবর রহমান ও ওয়াহিদ মুরাদ দাখিল করেছেন মনোনয়নপত্র।

গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসন থেকে মনোনয়নপত্র দাখিল করা ১৫ জনের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের বর্তমান সাংসদ ডা. ইউনুস আলী সরকার, বিএনপি থেকে রফিকুল ইসলাম, রওশন আরা খাতুন, অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক ও ড. টি আই এম ফজলে রাব্বী চৌধুরী, জাতীয় পার্টির দিলারা খন্দকার ও মনজুরুল হক, জাসদের খাদেমুল ইসলাম খুদি, ইসলামী আন্দোলন বাংলাদেশের হানিফ দেওয়ান, বাসদের সাদেকুল ইসলাম, কৃষক শ্রমিক জনতা লীগের মোস্তফা মনিরুজ্জামান, এনপিপির মিজানুর রহমান তিতুসহ আমিনুল ইসলাম, আবু জাফর মো. জাহিদ ও তৌফিকুল আমিন মন্ডল রয়েছেন স্বতন্ত্র থেকে।

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসন থেকে প্রতিদ্বন্দ্বীতা করার জন্য মনোনয়নপত্র দাখিল করেছেন ১৩ জন। তাদের মধ্যে আওয়ামী লীগের মনোয়ার হোসেন চৌধুরী, বিএনপির ওবায়দুল হক সরকার, ফারুক কবির আহমদ, মোহাম্মদ শামীম কায়সার ও এ কে এম আমিনুল ইসলাম, জাতীয় পার্টির কাজী মো. মশিউর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের সৈয়দ তৌহিদুল ইসলাম তুহিন, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কাস পার্টির ছামিউল আলম, এনপিপির খন্দকার মো. রাশেদ, জাকের পার্টির আবুল কালাম, গণফোরামের আবদুর রউফ আকন্দ, মুসলিম লীগের সানোয়ার হোসেন ও স্বতন্ত্র হিসেবে আবদুর রহিম সরকার।

গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসন থেকে মনোনয়নপত্র দাখিল করা ৯ জন প্রার্থীর মধ্যেও রয়েছেন আওয়ামী লীগের বর্তমান সাংসদ ফজলে রাব্বী মিয়া, জাতীয় পার্টির এ এইচ এম গোলাম শহীদ রঞ্জু, বিএনপির শাহ মো. আবু বক্কর সিদ্দিক, মোহাম্মদ আলী, নাজেমুল ইসলাম প্রধান ও ফারুক আলম সরকার, সিপিবির শ্রী যজ্ঞেশ্বর বর্মন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আবদুর রাজ্জাক মন্ডল এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির আমিনুল ইসলাম গোলাপ। জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা গেছে, আগামী ২ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৯ ডিসেম্বর ও প্রতীক বরাদ্দ করা হবে ১০ ডিসেম্বর। আর ৩০ ডিসেম্বরের নির্বাচনে গাইবান্ধার ৫টি আসনে ৬০৫ টি ভোটকেন্দ্রের তিন হাজার ৫০২ টি বুথে ১৭ লাখ ৮৪ হাজার ৫৪৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

বাংলাপ্রেস/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি