৬ মে ২০২৬

গাইবান্ধা-৩ আসনে ভোটগ্রহণ চলছে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
গাইবান্ধা-৩ আসনে ভোটগ্রহণ চলছে
বাংলাপ্রেস দপ্তর: গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ি) আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচন চলছে। রোববার সকাল ৮টা থেকে কড়া নিরাপত্তার মধ্যে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে। শৃঙ্খলাপূর্ণ পরিবেশে ভোট দিচ্ছেন ভোটাররা, যদিও শুরুতে উপস্থিতি কম। এদিকে নির্বাচন উপলক্ষে সাদুল্যাপুর ও পলাশবাড়ি উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ নির্বাচনে ৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- মহাজোটভুক্ত আওয়ামী লীগ প্রার্থী সংসদ সদস্য ডা. ইউনুস আলী সরকার (নৌকা), জাতীয় পার্টির (এরশাদ) প্রার্থী দিলারা খন্দকার (লাঙ্গল), জাসদ প্রার্থী এসএম খাদেমুল ইসলাম খুদি (মশাল), ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মিজানুর রহমান তিতু (আম) এবং স্বতন্ত্রপ্রার্থী আবু জাফর মো. জাহিদ (সিংহ)। জেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, ভোট কেন্দ্র ১৩২টি। ১৩২ প্রিসাইডিং অফিসার, ৭৮৬ সহকারী প্রিসাইডিং অফিসার ও ১ হাজার ৫৭২ পোলিং অফিসার নিয়োগ করা হয়েছে। ভোটার ৪ লাখ ১১ হাজার ৮৫৪ জন। গাইবান্ধা জেলা পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া জানান, দুই উপজেলায় ২ হাজার ৫০০ পুলিশ সদস্য, ২০ প্লাটুন করে বিজিবি ও র‌্যাব ও ১ হাজার ৫৮৪ আনসার সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্ট সমর্থিত ধানের শীষের প্রার্থী জাতীয় পার্টি (জাফর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. টিআইএম ফজলে রাব্বী চৌধুরী ২০ ডিসেম্বর মারা যান। ফলে নির্বাচন কমিশন এ আসনের নির্বাচন স্থগিত করে পুনঃতফসিল দেয়। বিপি/সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি