৫ মে ২০২৬

গাইবান্ধা-১ আসনে আ'লীগ এমপি প্রয়াত লিটনের বোন স্বতন্ত্র প্রার্থী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
গাইবান্ধা-১ আসনে আ'লীগ এমপি প্রয়াত লিটনের বোন স্বতন্ত্র প্রার্থী

গাইবান্ধা থেকে সংবাদদাতা : ক্ষমতাসীন দল আওয়ামী লীগ গাইবান্ধার পাঁচটি আসনের মধ্যে গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ ছাড়া সবগুলো আসনেই দলের মনোনয়ন দিয়েছে । মনোনীত প্রার্থীরা বুধবার (২৮ নভেম্বর) রিটার্নিং অফিসারদের কাছে মনোনয়নপত্র জমাও দিয়েছে।

কিন্তু গাইবান্ধা-১ আসনে নৌকার মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রয়াত এমপি মঞ্জুরুল ইসলাম লিটনের বড় বোন আফরুজা বারী। তিনি সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক। আফরুজা বারীর ছোট ভাই মঞ্জুরুল ইসলাম লিটন ২০১৬ সালের ৩১ ডিসেম্বর নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন। এরপর ভাইয়ের শূন্য আসন পুরনো রাজনীতির মাঠে নামেন লিটনের বড় বোন শিল্পপতি আফরুজা বারী। ২০১৭ সালের উপনির্বাচনে দলের মনোনয়নের জন্য চেষ্টা করেও ব্যর্থ হন। দল থেকে প্রার্থী করা হয় গোলাম মোস্তফাকে। সেবার জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে পরাজিত করে এমপি হন গোলাম মোস্তফা।

২০১৮ সালে সড়ক দুর্ঘটনায় গোলাম মোস্তফার মৃত্যুর পর উপনির্বাচনে নৌকার মনোনয়ন পেলেও লাঙলের প্রার্থী ব্যারিস্টার পাটোয়ারীর কাছে হেরে যান আফরুজা বারী।

বাংলাপ্রেস/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি