বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে আবেগঘন গল্প: ভোজিনহার মায়ের জন্য ভিসা বন্ড মওকুফ করছে যুক্তরাষ্ট্র
ফুটবলারের কান্না ছুঁয়ে গেল হোয়াইট হাউস: কেপ ভার্দের গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে ট্রাম্প প্রশাসন
কেপ ভার্দে ও তার মা
বাংলাপ্রেস ডেস্ক : চলতি ২০২৬ ফুটবল বিশ্বকাপে গত ১৫ জুন এক রূপকথার জন্ম দিয়েছে আফ্রিকার ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। পরাশক্তি স্পেনের শক্তিশালী আক্রমণভাগকে একাই রুখে দিয়ে ম্যাচটি ০-০ গোলে ড্র করান কেপ ভার্দের ৪০ বছর বয়সী অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনহা (Vozinha)। ম্যাচে রেকর্ড ৭টি দুর্দান্ত সেভ করে ম্যাচসেরার পুরস্কার জেতেন তিনি। তবে ম্যাচ শেষে আনন্দের চেয়ে বিষাদের সুরই ঝরে পড়ল তার কণ্ঠে। পুরস্কার হাতে নিয়ে মাঠেই কান্নায় ভেঙে পড়েন এই ফুটবলার।
সাংবাদিকদের ভোজিনহা জানান, তার ক্যারিয়ারের সবচেয়ে বড় এই মুহূর্তটি গ্যালারিতে বসে দেখার কথা ছিল তার মা আনা কান্দিদা ইভোরার (Ana Candida Evora)। কিন্তু ট্রাম্প প্রশাসনের কঠোর 'ভিসা বন্ড' নীতির কারণে তার মা যুক্তরাষ্ট্রে আসতে পারেননি। নিয়ম অনুযায়ী, ভিসা ওভারস্টে করার ঝুঁকিতে থাকা দেশগুলোর নাগরিকদের জন্য সর্বোচ্চ ১৫,০০০ ডলার পর্যন্ত ফেরতযোগ্য বন্ড জমা দেওয়ার নিয়ম রয়েছে। আফ্রিকার একটি দরিদ্র পরিবারের পক্ষে হঠাৎ এত বড় অঙ্কের টাকা জোগাড় করা সম্ভব ছিল না।
ভোজিনহার এই আবেগঘন সাক্ষাৎকার সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। বিষয়টি নজর কাড়ে মার্কিন রাজনৈতিক মহলেরও। মার্কিন প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট দলীয় নেতা হাকিম জেফরিস তাৎক্ষণিকভাবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে এই ফুটবলারের মায়ের ভিসা জটিলতা দূর করার অনুরোধ জানান।
বিষয়টি নিয়ে দ্রুত নড়েচড়ে বসে ট্রাম্প প্রশাসন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের (State Department) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশ্বকাপ ফুটবলারদের নিকটাত্মীয়দের ক্ষেত্রে এই কঠোর 'ভিসা বন্ড' নিয়মটি মওকুফযোগ্য। প্রশাসন ইতিমধ্যে ফুটবলারের পরিবারের সাথে সরাসরি যোগাযোগ করেছে এবং জরুরি ভিত্তিতে আনা কান্দিদার ভিসা প্রক্রিয়া শুরু করেছে।
সবকিছু ঠিক থাকলে আগামী ২১ জুন (রবিবার) মায়ামিতে উরুগুয়ের বিপক্ষে কেপ ভার্দের পরবর্তী ম্যাচেই গ্যালারিতে উপস্থিত থেকে ছেলের খেলা দেখতে পারবেন ভোজিনহার মা। মাঠের লড়াইয়ের পাশাপাশি ট্রাম্প প্রশাসনের এই মানবিক সিদ্ধান্ত ফুটবল বিশ্বকাপের ইতিহাসে অন্যতম সেরা এক আবেগঘন মুহূর্ত হিসেবে দাগ কেটে থাকবে।
বিপি/এসআর
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রোনালদোকে না তোলার কারণ জানালেন মার্তিনেজ, ‘সেরা গোলদাতাকে বসাই কীভাবে?’
রোনালদোর পর্তুগালের সামনে ডিআর কঙ্গো, জমজমাট লড়াইয়ের অপেক্ষায় ফুটবল বিশ্ব
সঙ্গীত একাডেমি