ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি
বাংলা প্রেস
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫, ০৩:১৮ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের সকল বিচারপতির উপস্থিতিতে একটি ফুলকোর্ট সভা আহ্বান করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।
সভাটি আগামী মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল ৩টায় সুপ্রিম কোর্ট ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হবে।
শনিবার (১ নভেম্বর) সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. আসিফ ইকবাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট সূত্র জানায়, এই ফুলকোর্ট সভায় অধস্তন আদালতের বিচারকদের বদলি, পদোন্নতি ও প্রশাসনিক বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
উল্লেখ্য, ফুলকোর্ট সভা সুপ্রিম কোর্টের বিচারপতিদের অভ্যন্তরীণ আলোচনা ও নীতি নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ ফোরাম, যেখানে বিচার বিভাগের বিভিন্ন বিষয় নিয়ে পর্যালোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
’বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯ তলায় রূপান্তর হবে: স্বাস্থ্যমন্ত্রী
২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
শেখ হাসিনাকে কোন প্রক্রিয়ায় ফেরত পাঠাবে সেটা ভারতের সিদ্ধান্ত : চিফ প্রসিকিউটর
২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আমরা ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই!
সঙ্গীত একাডেমি