৪ মে ২০২৬

ফুলেল ভালবাসায় সিক্ত শরিফুল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ফুলেল ভালবাসায় সিক্ত শরিফুল

শেখ ফরিদ,দেবীগঞ্জ(পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউনিয়নের মৌমারী এলাকার প্রত্যন্ত অঞ্চলে বেড়ে ওঠা বিশ্বকাপ জয়ী বা- হাতি পেসার শরিফুল আজ বৃহস্পতিবার সৈয়দপুর বিমানবন্দরে দুপুরে পৌছালেও সেখানকার আনুষ্ঠানিকতা শেষে গাড়ী বহর নিয়ে বিকেলে নিজ গ্রামের বাড়ি দেবীগঞ্জের মৌমারীতে পৌছালে ফুল ও মিষ্টি দিয়ে বরণ করে নেন সর্বস্তরের মানুষ। শরিফুলকে একনজর দেখার জন্য তার এলাকায় হাজারো মানুষের ঢল নামে।পুরো এলাকা জুড়ে আনন্দের বন্যা বইছে।

স্থানীয় লোকজন জানায় আমরা শরিফুলকে ফুল দিয়ে বরণ করে নিতে পেরে আমাদের খুব ভালো লাগছে। সে আমাদের এলাকার সন্তান। সে দেশের জন্য যে এত বড় উপহার নিয়ে এসেছে ভাবতেই গর্বে আমাদের বুক ভরে যাচ্ছে। শরিফুল জানান আমি এলাকায় আসায় পর মানুষের ভালবাসা পেয়ে খুব খুঁশি। আসলে আমরা ফাইনাল খেলার মনমানসিকতা নিয়ে সাউথ আফ্রিকা গিয়েছিলাম। আজ দেশের জন্য ভালো কিছু করতে পেরে খুব ভালো লাগছে। আমার জন্য দোয়া করবেন। আমি যেন জাতীয় দলে গিয়ে দেশের জন্য এভাবে আবারও কিছু করতে পারি।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি