৪ মে ২০২৬

ফুলবাড়ীতে স্বামী-স্ত্রীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ফুলবাড়ীতে স্বামী-স্ত্রীসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

এজি লাভলু, কুড়িগ্রাম থেকে : কুড়িগ্রামের ফুলবাড়ীতে থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৩ কেজি গাঁজা ও ১৮ বোতল ফেনসিডিল জব্দ করেছে। এ সময় পুলিশ স্বামী-স্ত্রীসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।

পুলিশ সুত্রে জানা গেছে, থানা পুলিশ আজ (৬ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আছিয়ার বাজার এলাকা থেকে চিঞ্ছিত মাদক ব্যবসায়ী রংপুর জেলার পীরগাছা উপজেলার চাওলা ইউনিয়নের জুয়ানের চর গ্রামের আব্দুল কাদেরের ছেলে তারা মিয়া (৩৫) ও তার স্ত্রী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের খলিশাকোটাল গ্রামের শহিদারের মেয়ে রেহেনা বেগম (২৮) কে মোটর সাইকেলের গতিরোধ করে ৩ কেজি গাঁজাসহ তাদের হাতেনাতে আটক করে।

অপর দিকে একই কায়দায় বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বোর্ডেরহাট এলাকা থেকে ১৮ বোতল ফেনসিডিলসহ রংপুর জেলার পীরগাছা উপজেলার আদম পাড়া গ্রামের মৃত আবুলের ছেলে শেখ ফরিদ (৪৫) কে আটক করে থানায় নিয়ে আসে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুহাদ রুহানী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি