৭ মে ২০২৬

ফুলবাড়ীতে শিক্ষার্থী ধর্ষণ ও পর্নোগ্রাফী আইনে যুবক গ্রেফতার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ফুলবাড়ীতে শিক্ষার্থী ধর্ষণ ও পর্নোগ্রাফী আইনে যুবক গ্রেফতার

ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, ফুলবাড়ী থেকে: দিনাজপুরের ফুলবাড়ীতে ১৪ বছরের এক স্কুল ছাত্রীকে ধর্ষন করে ভিডিও ধারণ করে ছড়িয়ে দেয়ার অভিযোগে সিরাজুল ইসলাম (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে ফুলবাড়ী থানা পুলিশ।

শনিবার ভোরে থানা পুলিশ উপজেলার ৭নং শিবনগর ইউনিয়নের লক্ষণপুর পাঠকপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে।  ফতারকৃত সিরাজুল ইসলাম এলাকার আফজাল মন্ডলের ছেলে। তিনি পেশায় মুদি দোকানি। ধর্ষণের শিকার ওই ছাত্রীর মা বাদী হয়ে গতকাল শনিবার সিরাজুল ইসলামকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (১) তৎসহ পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের ৮ (২) (৩) ধারায় ফুলবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন। যার মামলা নং ১১।

পুলিশ জানায়, লক্ষণপুর পাঠকপাড়া এলাকার একটি স্কুলের নবম শ্রেণির ওই ছাত্রীকে কয়েকদিন পূর্বে তার বাবা মা’র অনুপস্থিতে বাড়ীতে একা পেয়ে ফুসলিয়ে সিরাজুল ইসলাম ধষর্ণ করে কৌশলে ভিডিও ধারণ করে। ওই ভিডিও দেখিয়ে সিরাজুল ইসলাম দ্বিতীয় বার তাকে ধষর্ণ করে। পুণরায় সিরাজুল ইসলাম তাকে ধর্ষণ করতে গেলে ওই ছাত্রী বাঁধা দেয়। এতে সিরাজুল ইসলাম ক্ষুব্ধ হয়ে ধর্ষণের ভিডিও মোবাইল ছড়িয়ে দেয়।

মামলা দায়েরের পর ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. ফখরুল ইসলাম এর নেতৃত্বে এসআই সেকান্দার আলী, এসআই দেবীকান্ত ও এএসআই হাসিবুল ইসলামসহ একদল পুলিশ শুক্রবার দিবাগত ভোর রাতে পাঠকপাড়ায় অভিযান চালিয়ে সিরাজুল ইসলাম কে গ্রেফতার করেন। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ বলেন, মামলা রেকর্ড হওয়ার পরপরই পুলিশি তৎপরতায় আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়। গতকাল শনিবার গ্রেফতারকৃত সিরাজুল ইসলামকে আদালতে পাঠানো হয়েছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি