৫ মে ২০২৬

ফুলবাড়ীতে সার্জিক্যাল মাস্ক সাবানসহ ব্লিচিং পাউডার বিতরণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ফুলবাড়ীতে সার্জিক্যাল মাস্ক সাবানসহ ব্লিচিং পাউডার বিতরণ

ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, ফুলবাড়ী থেকে: দিনাজপুরের ফুলবাড়ীতে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে  সোমবার সকাল ১১ টায় ১০০ পরিবারের মাঝে বিনামূল্যে সার্জিক্যাল মাস্ক, সাবানসহ ব্লিচিং পাউডার বিতরণ করা হয়েছে। ফুলবাড়ী উপজেলার ৫ নং খয়েরবাড়ী ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউপি ভবন কমপ্লেক্স চত্বরে আয়োজিত স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মো. আবু তাহের মন্ডল।

এতে বক্তব্য রাখেন ইউপি সচিব মো. রাজিউর রহমান, ইউপি সদস্য শ্যামাপদ দাস দীলিপ, নূও ইসলাম, নরেশ চন্দ্র রায়, মাসুমা খাতুন, শিক্ষক গোলাম মোস্তফা, রঞ্জিত সরকার প্রমুখ। এ সময় ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি দৈনিক ইত্তেফাক সংবাদদাতা প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু, সাধারণ সম্পাদক আমাদের সময় প্রতিনিধি ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, সাংগঠনিক সম্পাদক মাইটিভি প্রতিনিধি ফিজারুল ইসলাম ভুট্টু, তথ্য ও প্রযুক্তি সম্পাদক দৈনিক আজকালের খবর প্রতিনিধি প্লাবন শুভসহ ইউনিয়নের বিভিন্ন শ্রেণি ও পেশার সুধিজন উপস্থিত ছিলেন।

ইউপি চেয়ারম্যান মো. আবু তাহের মন্ডল বলেন, কোভিড-১৯ মোকাবেলা ও জনসচেতনতা বৃদ্ধিসহ স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এলজিএসপি এর বরাদ্দকৃত অর্থায়নে ইউনিয়নের ১০০ পরিবারকে সার্জিক্যাল মাস্ক, হাত ধোয়ার সাবানসহ ব্লিচিং পাউডার বিতরণ করা হয়েছে। আগামীতেও এই প্রয়াস অব্যাহত রাখা হবে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি