৬ মে ২০২৬

ফুলবাড়ীতে মোটরসাইকেলসহ গাঁজা উদ্ধার আটক ২

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ফুলবাড়ীতে মোটরসাইকেলসহ গাঁজা উদ্ধার আটক ২

ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, ফুলবাড়ী থেকে: দিনাজপুরের ফুলবাড়ী অভিযান চালিয়ে মোটরসাইকেল এবং দুই কেজি গাঁজাসহ মোহাব্বত (৩৩) ও মাহফুজকে (৩৫) আটক করেছে থানা পুলিশ। গত সোমবার (৩১ আগষ্ট) পৌনে ১১ টায় উপজেলার বেতদীঘি ইউনিয়নের মাদিলাহাট-চকএনায়েতপুর সড়ক থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, মোহাব্বত শিবনগর ইউনিয়নের রামভদ্রপুর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে এবং মাহফুজ ওই গ্রামের আমিনুল ইসলামের ছেলে। থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে উপজেলার বেতদীঘি ইউনিয়নের মাদিলাহাট-চকএনায়েতপুর সড়কে অবস্থান নেন ফুলবাড়ী থানার উপ পরিদর্শক (এসআই) রওশন, উপ পরিদর্শক (এসআই) আরিফ এবং সহকারী উপ পরিদর্শক (এএসআই) আলাল। ওই পুলিশ সদস্যরা রাত পৌনে ১১টায় মোহাব্বত ও মাহফুজকে দুইকেজি গাঁজাসহ একটি নতুন হিরো ইগনেটর (নাম্বারহীন) মোটরসাইকেলটি আটক করে। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফখরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একটি মোটরসাইকেল ও দুইকেজি গাঁজাসহ ওই দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে গতকাল মঙ্গলবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রয় আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলা নং-১।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি