২১ জুন ২০২৬

ফুলবাড়ীতে কৃষি কর্মকর্তাকে বিদায়ী সংবর্ধনা প্রদান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ফুলবাড়ীতে কৃষি কর্মকর্তাকে বিদায়ী সংবর্ধনা প্রদান

ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, ফুলবাড়ী থেকে : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা সাংবাদিক বান্ধব কৃষিবিদ এটিএম হামীম আশরাফকে গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় ফুলবাড়ী প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনাসহ সম্মাননা প্রদান করা হয়েছে। ফুলবাড়ী প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত কৃষি কর্মকর্তার বিদায়ী সংবর্ধনাসহ সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি দৈনিক ইত্তেফাক সংবাদদাতা ও দৈনিক দেশ মা সম্পাদক প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু।

ফুলবাড়ী প্রেসক্লাবের কার্যকরী সদস্য আশরাফ পারভেজের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদায়ী কৃষি কর্মকর্তা সাংবাদিক বান্ধব কৃষিবিদ এটিএম হামীম আশরাফ ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রুম্মান আক্তার।

এছাড়াও বক্তব্য রাখেন ফুলবাড়ী প্রেসক্লাবের জ্যেষ্ঠ সাংবাদিক মো. আব্দুল কাইয়ুম, দৈনিক দেশ মা প্রকাশক শিল্পপতি রাজু কুমার গুপ্ত, জ্যেষ্ঠ সহ-সভাপতি হারুন উর রশীদ, সহ-সভাপতি প্রভাষক আজিজুল হক সরকার, সাধারণ সম্পাদক ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত, সাংগঠনিক সম্পাদক ফিজারুল ইসলাম ভুট্টু, কোষাধ্যক্ষ আনন্দ কুমার গুপ্ত, তথ্য ও প্রযুক্তি সম্পাদক প্লাবন শুভ, দপ্তর সম্পাদক আল আমিন বিন আমজাদ, সাংস্কৃতিক সম্পাদক মোশাররফ হোসেন, ক্রীড়া সম্পাদক বাদল চন্দ্র প্রামাণিক, প্রকাশনা সম্পাদক সোলাইমান মন্ডল, কার্যকরী সদস্য আল মানুম চৌধুরী, সদস্য মোস্তাক আহম্মদ, সুখিল চৌধুরী, আব্দুল মতিন, হীরেন্দ্র নাথ বর্মন, জাহাঙ্গীর আলম, মোকাররম হোসেন প্রমুখ। শেষে ফুলবাড়ী প্রেসক্লাব এবং ফুলবাড়ী থেকে প্রকাশিত দৈনিক দেশ মা পত্রিকার পক্ষ থেকে সাংবাদিক বান্ধব বিদায়ী কৃষি কর্মকর্তা কৃষিবিদ এটিএম হামীম আশরাফকে পৃথক পৃথক বিদায়ী সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি