৬ মে ২০২৬

ফুলবাড়ীতে ইমামদের নিয়ে স্বাস্থ্যবিধি বিষয়ক আলোচনা সভা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ফুলবাড়ীতে ইমামদের নিয়ে স্বাস্থ্যবিধি বিষয়ক আলোচনা সভা

ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, ফুলবাড়ী থেকে : শিশুদের সুস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি মেনে করোনাভাইরাসের মোকাবিলায় সকলকে সচেতন করার লক্ষ্যে গতকাল মঙ্গলবার দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলার ইমামদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সকালে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফুলবাড়ী এপির উদ্যোগে ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ কলেজের ইসলামিক ফাউন্ডেশনের কার্যালয়ে আয়োজিত ইমামদের নিয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মো. শামসুজ্জামানে সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফুলবাড়ী এপি ম্যানেজার স্বপন সিং, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এপিসি এনিমি স্পেশালিস্ট শোহাররব হোসেন প্রমুখ।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফুলবাড়ী এপি ম্যানেজার স্বপন সিং বলেন, শিশুদের সুস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি মেনে করোনাভাইরাসের মোকাবিলায় সকলকে সচেতন করতে ধর্মীয় ইমামদের মাধ্যমে প্রচারের লক্ষ্যে উপজেলার বিভিন্ন মসজিদের ইমামদের নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি