৭ মে ২০২৬

ফুলবাড়ীতে এডিডি উদ্যোগে প্রতিবন্ধী পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ফুলবাড়ীতে এডিডি উদ্যোগে প্রতিবন্ধী পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ

ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, ফুলবাড়ী থেকে: দিনাজপুরের ফুলবাড়ীতে বেসরকারি সংস্থা অ্যাসোসিয়েশন ফর দ্যা ডিজএ্যাবেল্ডের (এডিডি) উদ্যোগে তৃতীয় ধাপে সংস্থার ১০০ জন প্রতিবন্ধী শিশুর পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টায় পৌরএলাকার হাজীমোড়স্থ সংস্থার কার্যালয়ে ১০০ জন প্রতিবন্ধী শিশুর পরিবারের মাঝে এ খাদ্যসামগ্রী তুলে দেন সংস্থার নির্বাহী পরিচালক ডা. আহাদুজ্জামান সোহাগ।

এসময় উপস্থিত ছিলেন চিলড্রেন কেয়ারার পূর্ণিমা দত্ত, কমিউনিটি মোবাইলাইজার রাসেল মাহমুদ, চিলড্রেন কেয়ারার জান্নাতুল ফেরদৌস, চিলড্রেন কেয়ারার তাহাবুল ইসলাম ও স্পেশাল নীড টিচার আশরাফুল ইসলাম প্রমুখ। সংস্থার নির্বাহী পরিচালক ডা. আহাদুজ্জামান সোহাগ বলেন, দেশে করোনা দুর্যোগের প্রথম থেকেই সংস্থার উদ্যোগে সংস্থার ১০০জন প্রতিবন্ধী শিশুর পরিবারকে বিভিন্নভাবে সহায়তা প্রদান করা হচ্ছে। তৃতীয় ধাপে গতকাল বুধবার খাদ্যসামগ্রী হিসেবে চাল, ডাল, তেল, আটা, লবন, পেয়াজ, চিনি, সেমাই, লাচ্ছা, দুধ, সাবান ও ডিটার্জেন পাউডার সম্মিলিত ৩০ কেজির খাদ্যসামগ্রী ভর্তি বস্তা প্রদান করা হয়েছে। এ উদ্যোগ অব্যাহত থাকবে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি