৫ মে ২০২৬

ফুলবাড়ীতে আদিবাসীদের সেলাই মেশিন প্রশিক্ষণের উদ্বোধন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ফুলবাড়ীতে আদিবাসীদের সেলাই মেশিন প্রশিক্ষণের উদ্বোধন

ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, ফুলবাড়ী থেকে : ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ শীর্ষক প্রকল্পের আওতায় দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল সোমবার উপজেলার ২০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মহিলাদের তিনমাস ব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ আফরোজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মো. শাহিদুজ্জামান, ভারপ্রাপ্ত উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার, সমাজসেবা কর্মকর্তা আখতারুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডল, রুবেল ইসলাম প্রমুখ।

শেষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মহিলাদের হাতে সেলাই মেশিন তুলে দিয়ে তিনমাস ব্যাপী সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করেন অতিথিদ্বয়।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি