৪ মে ২০২৬

ফটোশুট নিয়ে সমালোচনার শিকার সারা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ফটোশুট নিয়ে সমালোচনার শিকার সারা

বিনোদন ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় সমালোচনার শিকার অভিনেত্রী সারা আলি খান। একটি ম্যাগাজিনের জন্য ফোটোশুট করতে গিয়েছিলেন তিনি। সেই ছবি প্রকাশ পেয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতেই সমালোচনার শিকার হয়েছেন সইফকন্যা।

ফিল্মফেয়ার ম্যাগাজিনের জন্য মঙ্গলবার একটি ফটোশুট করেছেন সারা। কেনিয়ায় করা হয়েছিল ফটোশুটটি। ফটোশুটের জন্য মাসাই প্রজাতির কয়েকজন পুরুষ ও মহিলাকে নিয়ে আসা হয়েছিল। আর এখানেই হয় সমস্যা। সারার ফটোশুটের ভিডিওটি প্রকাশ পাওয়ার পর বিতর্ক ওঠে তাঁর পিছনের মাসাই সম্প্রদায়ের এক পুরুষকে নিয়ে। বর্ণবিদ্বেষ থেকে শুরু করে ওই মাসাই প্রজাতির পুরুষকে প্রপস হিসেবে ব্যবহার করা হয়েছে বলেও উঠছে সমালোচনা।

টুইটারে কেউ লিখেছন, তিনি সারার ফ্যান। তিনি ভেবেছিলেন সারা হয়তো অন্য বলিউড অভিনেত্রীদের থেকে আলাদা। কেউ আবার বলেছেন, কোনও দেশের নাগরিককে এভাবে ‘প্রপস’ হিসেবে ব্যবহার করা ঠিক নয়। তাঁরা শুটিংয়ের অংশ হতে পারেন। কিন্তু এখানে ওই মাসাই পুরুষকে যেভাবে দেখানো হয়েছে, তাতে তাঁকে প্রপসই লাগছে। আর একজন লিখেছেন, ফিল্মফেয়ার কী বিক্রি করেছে? বুদ্ধি নাকি মানবতাবোধ? সারাকে সমর্থনও করেছেন। লিখেছেন, সারা নিজে যে পোশাক পরে রয়েছেন তা বর্ণবিদ্বেষকে প্রচার করে না কোনওভাবেই। কেনিয়ায় হয়েছে ফোটোশুটটি। সেখানকার মানুষ ওই পোশাকই পরে। তাহলে সারার বিরুদ্ধে কীভাবে সংস্কৃতিকে হেয় করার অভিযোগ তোলা যেতে পারে? তবে এবিষয়ে কিন্তু এখনও পর্যন্ত মুখ খোলেননি সারা আলি খান।

কিছুদিন আগে ইনস্টাগ্রামের একটি পোস্ট নিয়ে নেটিজেনদের কৌতুকের মুখে পড়েছিলেন তিনি। নীল রঙের একটি গাউন পরে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ছবি পোস্ট করেন সারা আলি খান। সইফকন্যার সেই ছবি দেখে ‘‘নবাব গরিব হো গয়া ক্যায়া?’’ বলে কটাক্ষ শুরু করেন অনেকেই। যা চোখে পড়া মাত্রই বিষয়টি নিয়ে মশকরা করতে ভোলেননি সারা আলি খান। ওই স্টেটাস দেখে বেশ মজা করেই হাসেন তিনি। পাশাপাশি ওই সমালোচনা দেখে তাঁর বেশ মজা হয়েছে বলেও মন্তব্য করেন ‘কেদারনাথ’ অভিনেত্রী।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি