ফরিদপুরের সালথায় চাচার হাতে ভাতিজা খুন

ফরিদপুর থেকে সংবাদদাতা: ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের বড় বালিয়া গ্রামে শনিবার (০৬.০৬.২০) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে চাচার আঘাতে ভাতিজার মৃত্যু হয়। সম্পত্তি নিয়ে বিরোধের জেরে চাচার ছুরির আঘাতে ভাতিজার মৃত্যু’র এ ঘটনা ঘটে। নিহত হামিদ খাঁন (২৫) বড় বালিয়া গ্রামের মহিউদ্দিন খাঁনের ছেলে। অভিযুক্ত ওই চাচার নাম দাউদ খাঁন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, পারিবরিক সম্পত্তি নিয়ে চাচা দাউদ খাঁনের সাথে দীর্ঘদিন যাবত বিরোধ চলছে। তারই জের ধরে গত শনিবার দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে ভাতিজার ওপর হামলা চালায় চাচা। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, পরে অবস্থার অবনতি হলে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।’
এ বিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী জিন্নাহ জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি, লাশটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত পুর্বক ব্যাবস্থা গ্রহন করা হবে।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি