৪ মে ২০২৬

ফরিদপুরের বোয়ালমারীতে পাঁচ ডাকাত আটক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ফরিদপুরের বোয়ালমারীতে পাঁচ ডাকাত আটক
ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের মাগুরা গ্রামের একটি মেহগনি বাগানে মঙ্গলবার দিনগত রাতে ডাকাতির প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ পাঁচ ডাকাতকে আটক করেছে। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এসআই ছরোয়ার হোসেন বাদি হয়ে বুধবার (২৪.১১.২১) দুপুরে মামলা দায়ের করেছেন। থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিনগত রাত তিনটার দিকে মাগুরা গ্রামের জনৈক হেমায়েত হোসেনের নির্মাণাধীন বাড়ীর পাশে বাগানের মধ্যে ১৪-১৫ জনের একদল ডাকাত ডাকাতি প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদ পেয়ে বোয়ালমারী থানা পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েক ডাকাত পালিয়ে যেতে সক্ষম হলেও পুলিশ হান্নান শেখ (২৫), মিরাজ শেখ (২৫), ফারুক শেখ (৪০), মো. দুলু মিয়া (২১), আনিচুর রহমানসহ (৩০) পাঁচজনকে আটক করে। তাদের নিকট থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি রামদা, একটি ৩০ ইঞ্চি ছোরা, একটি ৩২ ইঞ্চি লোহার সামুরাই, একটি ২১ ইঞ্চি লোহার ছোরা, একটি চাইনিজ কুড়াল এবং কয়েকটি বড় সাইজের লাঠি উদ্ধার করা হয়। আটককৃত পাঁচজনসহ পলাতক আত্তাব শেখ (৩৫), আব্দুল্লাহ (২৫), জামাল ফকির (৪৭) ও অজ্ঞাতনামা আরও ৫-৭ জনের নামে মামলা করা হয়। এসআই ছরোয়ার হোসেন বাদি হয়ে পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায মামলাটি দায়ের করেন। বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচ ডাকাতকে আটক করা হয়। কয়েক ডাকাত পালিয়ে যেতে সক্ষম হয় তবে তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। মামলার পর আটককৃত পাঁচ ডাকাতকে বুধবার বিকেলে আদালতে চালান করা হয়েছে। তিনি আরও বলেন এই ডাকাতদের বিরুদ্ধে ফরিদপুর কতোয়ালীসহ আশপাশের থানাগুলোতে আরও একাধিক মামলা রয়েছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি