ফরিদপুরে ভুয়া প্রশ্ন ফাঁসকারী আটক
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম

বিপ্লব আহমেদ, ফরিদপুর থেকে : ফরিদপুরের বোয়ালমারীতে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্ন ফাঁসকারী চক্রের সক্রিয় সদস্য মো. সাহাবুদ্দিন শেখকে আটক করেছে র্যাব।
রোববার রাতে উপজেলার গুনবহা এলাকা থেকে তাকে আটক করা হয়। সাহাবুদ্দিন একই এলাকার মো. সিরাজ শেখের ছেলে। র্যাব-৮ এর সিনিয়র সহকারী এসপি সোয়েব আহমদ খান এ তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, সাহাবুদ্দিন ফেসবুকে তথ্য গোপন করে একটি ভুয়া অ্যাকাউন্ট খুলে। এরপর সেই অ্যাকাউন্টের সেঞ্জারের মাধ্যমে অর্থের বিনিময়ে এসএসসিসহ অন্যান্য পাবলিক পরীক্ষার প্রশ্ন দেয়ার নামে প্রতারণা করে আসছিল। এছাড়া আসন্ন এসএসসি পরীক্ষার প্রশ্ন সরবরাহ করার নামে অনেকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি প্রশ্ন ফাঁসকারী চক্রের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
১ বছর আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
১ বছর আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি