ফরিদপুরে উপজেলা ও পৌর ছাত্রলীগের ইফতার বিতরণ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ফরিদপুর প্রতিনিধি : চলমান করোনা পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ ছাত্রলীগ বোয়ালমারী উপজেলা ছাত্রলীগ নেতা ও ফরিদপুর জেলা ছাত্রলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য আশিকুর রহমান আশিকের নেতৃত্বে রমজান মাসকে কেন্দ্র করে গরীব, দুস্থ ও অসহায় জনসাধারণের মাঝে ইফতার বিতরণ করেন বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ ।
সোমবার ১৯ এপ্রিল ইফতারি বিতরনকালে উপস্থিত ছিলেন আশিকুর রহমান আশিক, সুজন মিয়া, তিতাস, রাজিবুল ইসলাম, রাজিব, রেদয়ান রাজিব, অপি, আকাশ, ইব্রাহিম, রনি ইসলাম, মারুফ বিশ্বাস, শরিফ, রুহান, নাইম, লোকমান মীর, আব্দুলাহ, সেলিম, সাকিল, মোজাহিদ প্রমুখ। এক আলাপকালে জেলা ছাত্রলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য আশিকুর রহমান আশিক বলেন, ছাত্রলীগ দেশের সকল দুঃসময় রাজ পথে থাকে এবং অসহায় মানুষের পাশে দাড়ায়। ইনশাআল্লাহ আমরা বোয়ালমারী উপজেলা ও পৌর ছাত্রলীগ এবং ফরিদপুর জেলা ছাত্রলীগের সফল সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান ও সাধারন সম্পাদক ফাহিম আহমেদ এর নির্দেশে পুরা রমজান মাস জুড়েই ইফতার বিতরণ করবো।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি