২২ জুন ২০২৬

ফরিদপুরে সাংবাদিক সোহেলের মায়ের ইন্তেকাল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ফরিদপুরে সাংবাদিক সোহেলের মায়ের ইন্তেকাল

ফরিদপুর থেকে সংবাদদাতা : ফরিদপুর শহরের পূর্ব খাবাসপুর শান্তিবাগ এলাকার বাসিন্দা আম্বিয়া বেগম (৬৭) মঙ্গলবার সকাল দিকে নিজ বাস ভবনে বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি পাঁচ ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। ওই দিন দুপুরে শহরের চক্ধসঢ়; বাজার জামে মসজিদে জানাজা শেষে স্থানীয় আলীপুর পৌর গোরস্থানে তার লাশ দাফন করা হয়।

প্রসঙ্গত মরহুমার তৃতীয় ছেলে মোঃ কামরুজ্জামান সোহেল ফরিদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি এবং তিনি বাংলাদেশ প্রতিদিন ও এটিএন বাংলার ফরিদপুর প্রতিনিধি, বড় ছেলে জহিদ রিপন দৈনিক যুগান্তর ও একুশে টিভির জেলা প্রতিনিধি, মেঝ ছেলে ওয়াহিদ মিল্টন ফরিদপুর কন্ঠ পত্রিকার সম্পাদক, চতুর্থ ছেলে সুমন ইসলাম দৈনিক আমাদের সময় ও সময় টিভির জেলা প্রতিনিধি এবং ছোট ছেলে খায়রুজ্জামান দৈনিক মানব কন্ঠ এবং নিউজ ২৪ টিভির জেলা প্রতিনিধি।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি