৮ মে ২০২৬

ফরিদপুরে র‌্যাবের হাতে গাঁজা ব্যবসায়ী আটক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ফরিদপুরে র‌্যাবের হাতে গাঁজা ব্যবসায়ী আটক

ফরিদপুর থেকে সংবাদদাতা: ফরিদপুর র‌্যাব-৮ ক্যাম্পের একটি দল শহরতলীর গেরদা এলাকায় অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ সময় তার কাছ থেকে ১৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিক্তিতে গেরদা ইউনিয়নের এ এফ মজিবর রহমান মাধ্যমিক বিদ্যালয় এলাকায় মঙ্গলবার অভিযান চালায় র‌্যাব সদস্যরা। এসময় উক্ত স্থান থেকে বিল মাহমুদপুর এলাকার জনৈক মোতালেব সর্দারের ছেলে মকবুল হোসেন (৩৪) কে আটক করা হয়। তার কাছ থেকে মাদক বিক্রির কাজে ব্যবহৃত মোবাইল ফোনও জব্দ করা হয়।

র‌্যাবের জিজ্ঞাসাবাদে মকবুল জানায়, সে দীর্ঘদিন ধরে মাতক ব্যবসা করে আসছে। উদ্ধারকৃত গাঁজা সহ আসামী মকবুলকে কোতয়ালী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি