৮ মে ২০২৬

ফরিদপুরে পিতার হাতে সন্তানের মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ফরিদপুরে পিতার হাতে সন্তানের মৃত্যু

ফরিদপুর থেকে সংবাদদাতা: ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নের চর চাদঁপুর গ্রামে গত শুক্রবার (১৮.১০.১৯) রাতে ঘুমন্ত শিশু সন্তানকে বাড়ী পাশে ধান ক্ষেতে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করে শিশুটির পিতা। নিহত শিশুর নাম রহমত প্রমানিক। খুনি পিতার নাম হানিফ প্রমানিক। শিশুটির মা স্বপ্না আক্তার বলেন, বেশ কিছু দিন সন্তান নিয়ে গন্ডোগল চলছিলো। সন্তানকে আমার স্বামী স্বীকার করছিলো না। গতকাল আমি আমার বাবার বাড়ি থেকে স্বামীর বাড়ি আসি। এরপর থেকে সে আমার সাথে গন্ডোগল শুরু করে।

রাত ৯টার দিকে আমি ঘুম থেকে জেগে দেখি আমার সন্তান নেই। এরপর অনেক খুঁজাখুঁজি করে বাড়ির পাশে ধান ক্ষেতের ভিতর আমার সন্তানের লাশ পাই। পরে পুলিশ কে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়। এ ঘটনার পর থেকে আমার স্বামী পলাতক রযেছে বলে তিনি জানান। সদরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ লুৎফর রহমান ও তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মোঃ ফরহাদ হাসান জানান, খবর পেয়ে রাতেই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। তিনি বলেন নিহতের মা শনিবার সকালে তার স্বামীকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছে। আমরা তাকে আটকের জন্য জোর চেষ্টা চালিয়ে যাচ্ছি।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি