৫ মে ২০২৬

ফরিদপুরে অক্সিজেনের অভাবে আইসিইউতে ১০ মিনিটে ৪ রোগীর মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
ফরিদপুরে অক্সিজেনের অভাবে আইসিইউতে ১০ মিনিটে ৪ রোগীর মৃত্যু
বিপ্লব আহমেদ, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের বিএসএমএমসির করোনা ডেডিকেটেড হাসপাতালের আইসিইউতে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহে বিঘ্ন ঘটায় অক্সিজেনের অভাবে চারজন রোগীর মৃত্যু হয়েছে। মাত্র ১০ মিনিটের মধ্যে এসব রোগী অক্সিজেনের অভাবে একে একে মৃত্যুর কোলে ঢলে পড়ে। তবে রিপোর্ট লেখার সময় তাদের নাম পরিচয় জানা যায়নি। হাসপাতালের আইসিইউতে প্রত্যক্ষদর্শী সূত্র জানান, তার বৃদ্ধা মা ওই হাসপাতালের আইসিইউতে ভর্তি। ০৯ জুলাই শুক্রবার সকাল ১০টার দিকে আকস্মিকভাবে কর্তব্যরত চিকিৎসক তাকে জরুরি ভিত্তিতে অক্সিজেনের সিলিন্ডারের ব্যবস্থা করতে বলেন। এসময় অক্সিজেন সরবরাহে বিঘ্ন হওয়ায় কয়েকজন রোগী মারা যেতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন। তিনি বলেন, এর ১০ মিনিটের মধ্যেই চারজন রোগী মারা যান। বিষয়টি খুবই মর্মান্তিক। ফরিদপুরের করোনা ডেডিকেটেড হাসপাতালের আইসিইউ বিভাগের ইনচার্জ ডা. অনন্ত কুমার বিশ্বাস বলেন, হাসপাতালের অক্সিজেন সরবরাহ ব্যবস্থায় অক্সিজেন কমে গেলে নতুন করে অক্সিজেন ঢোকাতে হয়। এজন্য কিছু সময় নেয়। তিনি বলেন, নতুন করে অক্সিজেন প্রবেশের সময় অক্সিজেনের চাপ বেড়ে যেতে পারে এজন্য কমিয়ে নেয়া হয়। একারণে ওই সময়ে অক্সিজেনের অভাবে এ দুর্ঘটনা ঘটেছে। এদিকে, করোনা ডেডিকেটেড হাসপাতালে অক্সিজেনের অভাবে চারজনের মৃত্যুর খবরে সেখানে সাধারণ রোগী ও কর্তব্যরত চিকিৎসকদের কাছে তোলপাড় সৃষ্টি হয়েছে। ফরিদপুরের এই করোনা ডেডিকেটেড হাসপাতালে আইসিইউ শয্যা রয়েছে ১৬টি। সবকটিই চালু রয়েছে বলে সংশ্লিষ্টদের দাবি। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি