৮ মে ২০২৬

ফরিদপুরে অগ্নিকান্ডে ২০টি দোকান ভষ্মিভূত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ফরিদপুরে অগ্নিকান্ডে ২০টি দোকান ভষ্মিভূত

ফরিদপুর থেকে সংবাদদাতা: ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের সাতৈর বাজারে ভয়াবহ এক অগ্নিকান্ডে ২০টি দোকান পুড়ে ছাই। এতে প্রায় দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ৩১ মার্চ বেলা ১১টায় এই আগুনের সূত্রপাত হয়।

বাজার বণিক সমিতির সভাপতি সাইদুর রহমান সজল জানায়, সরকারি নির্দেশনা মোতাবেক করোনাভাইরাসের প্রার্দুভাবের কারণে সাতৈর বাজারের সকল দোকানপাট বন্ধ ছিল। কিন্তু আনুমানিক বেলা ১১ টার দিকে আগুনের সূত্রপাত হয়। স্থানীয় জনগনের ধারনা আগুনের সূত্রপাত হয় বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে। পরবর্তীতে ফরহাদ শেখের গ্যাস সিলিন্ডারের দোকান থেকে একাধিক গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণ ঘটলে আগুন ভয়াবহ রূপ ধারণ করে এবং আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে মূহুর্তেই বিভিন্ন পণ্যের ২০টি দোকান পুড়ে ভষ্মিভূত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ঘন্টা ব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন মিয়া, উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) মো. আনিচুজ্জামান, বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান প্রমুখ। বোয়ালমারী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার জাফর শেখ বলেন, এখনই আগুনের সূত্রপাত বা ক্ষয়ক্ষতি নির্ণয় করা সম্ভব হয়নি। তদন্ত শেষে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি