৮ মে ২০২৬

ফরিদপুরে নানা আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ফরিদপুরে নানা আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

ফরিদপুর থেকে সংবাদদাতা: ফরিদপুরে নানা কর্মসূচির মাধ্যদিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে। শনিবার সকাল ৮টায় ফরিদপুর শহরের থানা রোড এলাকায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের জেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয় । পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্প ম্যাল্য অর্পন করেন ফরিদপুর সদর আসনের এমপি, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন এর পক্ষে দলটির নেতাকর্মিরা।

এরপর জেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগসহ সহযোগি সংগঠনের নেত্রীবৃন্দ পুষ্প ম্যাল্য অর্পন করে। এ সময় স্বাধীনতা যুদ্ধে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এ সকল কর্মসূচিতে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ সভাপতি অ্যাড. সুবল চন্দ্র সাহা, জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন, আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সম্পাদক ঝর্না হাসান, কোতয়ালী থানা আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক মোল্লা, শহর আওয়ামীলীগের সভাপতি খন্দকার নাজমুল হাসান লেভী, সাধারন সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম, জেলা যুবলীগের আহবায়ক এইচএম ফুয়াদ, আবু নাইম, অ্যাড. জাহিদ ব্যাপারী, সোহেল রেজা বিপ্লব, আক্কাস হোসেন, স্বপন পাল প্রমুখ।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি