৮ মে ২০২৬

ফরিদপুরে হেলপারকে হত্যা করে যাত্রীবাহী বাস ছিনতাই

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ফরিদপুরে হেলপারকে হত্যা করে যাত্রীবাহী বাস ছিনতাই

ফরিদপুর থেকে সংবাদদাতা : ফরিদপুর বাসস্ট্যান্ড থেকে ২৪ অক্টোবর বৃহস্পতিবার সকালে একটি যাত্রীবাহী বাস হেলপার সাদ্দাম হোসেনকে (২০) হত্যা করে ছিনতাইয়ের চেষ্টা করেছে ছিনতাইকারীরা। নিউ নুপুর পরিবহনের ওই বাসটি ভাঙ্গা বিশ্বরোড চৌরাস্তা মোড় থেকে উদ্ধার করে পুলিশ। এ সময় বাসের ভেতর থেকে হাত-পা ও মুখ বাধা অবস্থায় হেলপার সাদ্দাম হোসেনের মরদেহ পাওয়া যায়।

নিহত সাদ্দাম হোসেন মধুখালী উপজেলার আড়পাড়া গ্রামের আতিয়ার রহমানের ছেলে। ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) গাজী রবিউল ইসলাম বলেন, ফরিদপুর থেকে খুলনা রোডে চলা বাসটি বুধবার রাতে ফরিদপুর বাসস্ট্যান্ড থেকে ছিনতাই করে চক্রটি। বাসটির ভেতরে থাকা হেলপারকে নির্মমভাবে হত্যা করে বাসটি নিয়ে পালিয়ে যাচ্ছিল ছিনতাইকারীরা। ফরিদপুর থেকে চালিয়ে ভাঙ্গা বিশ্বরোড মোড়ে এসে বাসটির চালক ভুল করে নির্মাণাধীন চার লেন এলাকায় প্র্রবেশ করে। সেখান থেকে বাসটি ঘোরানোর কোনো ব্যবস্থা না থাকায় বাসটি ফেলেই ছিনতাইকারী চক্রটি পালিয়ে যায়। বাসটির মালিক হাজী জয়নাল জানান, গত দুই দিন আগে হেলপার হিসেবে সাদ্দাম কাজে যোগ দিয়েছিল। বাসের ভেতরে ঘুমিয়ে ছিল সাদ্দাম।

বুধবার রাতের কোনো এক সময়ে সাদ্দামকে হত্যা করে ফরিদপুর বাসস্ট্যান্ড থেকে বাসটি ছিনতাই করে পালিয়ে যায় ছিনতাইকারী চক্রটি। ভাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাঈদুর রহমান বলেন, সকালে বাসটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসী হাইওয়ে থানায় খবর দেয়। হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান ঘটনাস্থলে এসে বাসের ভেতরে মরদেহ দেখতে পান। এ ব্যাপারে ভাঙ্গা থানায় মামলার প্রস্তুতি চলছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি