৮ মে ২০২৬

ফরিদপুরে বিস্ফোরক মামলায় চারজনকে দশ বছরের কারাদন্ড

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ফরিদপুরে বিস্ফোরক মামলায় চারজনকে দশ বছরের কারাদন্ড

ফরিদপুর থেকে সংবাদদাতা : ফরিদপুরে বিস্ফেরক দ্রব্য আইনের মামলায় আনসারউল্লাহ বাংলা টিমের চার সদস্যকে ১০ বছর সশ্রম কারাদন্ড আদেশ দিয়েছেন ফরিদপুরের বিশেষ জজ আদালত। একই সাথে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন আদালত। রায় ঘোষণার সময় ওই চার আসামী আদালতে হাজির ছিলেন। পরে বিশেষ পুলিশি নিরাপত্তার সাথে আসামীদের জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়।

সোমবার (৯ সেপ্টেম্বর)দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুরের বিশেষ জজ আদালতের হাকিম মো. মতিয়ার রহমান এ আদেশ দেন। রায়ের আদেশ থেকে জানা যায়, আদালত ১৯০৮ বিস্ফেরক দ্রব্য আইনের এর ৪ ধারায় অপরাধ সন্দেহাতীত ভাবে প্রমানিত হওযায় আসামি ফরিদ মৃধাকে ১০ বছর সশ্রম কারাদন্ড প্রদান করেন। অপর তিন আসামীকে অপরাধ সন্দেহাতীত ভাবে প্রমানিত হওযায় মোঃ শহিদুল ইসলাম, মোঃ মহসিন মোল্লা ও ভাঙ্গা উপজেলার মোঃ নাহিদ মোল্লাকে ১৯০৮ বিস্ফোরক দ্রব্য আইনের এর ৪/৬ ধারায় ১০ বছর সশ্রম কারাদন্ড প্রদান করেন।

একই সাথে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড আদেশ দেন আদালত। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর বিশেষ জজ আদালতের পিপি গোলাম রব্বানী ওরফে বাবু মৃধা জানান, ২০১৬ সালের ২৬ আগস্ট ভাঙ্গা বাজার থেকে ময়মনসিংহের একটি বোমা বিস্ফোরন মামলার পলাতক আসামী ভাঙ্গার নাহিদ মোল্লাকে আটক করা হয়। তার কথা মতো ওইদিন বিকেলে এই অঞ্চলের আনসারউল্লাহ বাংলা টিমের সামরিক কমা-ার ফরিদ মৃধাকে তার বাড়ী সদরপুর উপজেলার দক্ষিন আলমনগর গ্রাম থেকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি গুলিভর্তি বিদেশী পিস্তল, গুলিভর্তি একটি ওয়ান শুটার গান, ১২টি হাত বোমা, বোমা বানানোর পাউডার, বিস্ফোরক ও তার আরো দুই সহযোগিকে আটক করা হয়। পরে ওই রাতেই তাদের বিরুদ্ধে সদরপুর থানার ওসি (তদন্ত) আমিনুজ্জামান বাদি হয়ে মামলা দায়ের করে।

এই মামলায় বিশেষ জজ আদালতের হাকিম মো. মতিয়ার রহমান প্রত্যেককে ১০ বছরের সশ্রম কারাদ- ও প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদ-ের আদেশ দেন। তিনি বলেন আমরা সরকার পক্ষ এই রায়ে খুশি হয়েছি।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি