ফরিদপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৩, আহত ২০
ফরিদপুর থেকে সংবাদদাতা: ফরিদপুরের নগরকান্দায় যাত্রবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।
গত সোমবার (৭ অক্টোবর) রাত ১১টার দিকে নগরকান্দা উপজেলার নাগারদিয়া নামক স্থানে ঢাকা-খুলনা মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- বাগেরহাট জেলার ফিরোজা বেগম (৩৬) ও লিটন শেখ (৩৫)।
ভাঙ্গা ফায়ার সার্ভিসের ইনচার্জ সজিবুর রহমান জানান, নিহতদের দুুুুুজন ঘটনাস্থলেই এবং অপরজন হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। ভাঙ্গাসহ নগরকান্দা ও মুকসুদপুর উপজেলা থেকে ফায়ার স্টেশনের তিনটি ইউনিট হতাহতদের উদ্ধারে কাজ করে। আহতদের ভাঙ্গা ও রুকসুদপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে ভর্তি করানো হয়। ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান জানান, বাগেরহাট থেকে ঢাকাগামী গোল্ডেন লাইনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে নারীসহ তিনজনের মৃত্যু হয়। আহত হয় কমপক্ষে ২০ জন।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি