৭ মে ২০২৬

ফরিদপুরে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরও ২৪ জন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
ফরিদপুরে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরও ২৪ জন

ফরিদপুর থেকে সংবাদদাতা: ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে আরও ২৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

রিপোর্ট লেখা পর্যন্ত এ নিয়ে শনিবার (৩ আগস্ট) দুপুর পর্যন্ত ফরিদপুরের হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগের চিকিৎসা নিতে আসা রোগীদের সংখ্যা দাঁড়াল ১৪০ জন। এখন পর্যন্ত প্রতিদিনই জেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে।

এসব রোগীদের বেশির ভাগই ঢাকা থেকে আক্রান্ত হয়ে এসেছেন। তবে শুধু ঢাকা ফেরত ব্যক্তিরাই নন, ফরিদপুর থেকেও কয়েকজন ডেঙ্গুতে অক্রান্ত হচ্ছেন। জেলার বিভিন্ন সরকারি ও প্রাইভেট হাসপাতাল এবং ক্লিনিকে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে। ফরিদপুরের সিভিল সার্জন ডা. এনামুল হক জানান, গত ২৪ ঘণ্টায় ২৪ জন নতুন করে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বর্তমানে ডেঙ্গু রোগে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ১০৮ জন ছাড়াও ফরিদপুর জেনারেল হাসপাতাল ও বিভিন্ন প্রাইভেট হাসপাতালে ৩২ জন রোগী রয়েছেন। সব মিলিয়ে শনিবার দুপুর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১৪০ ডেঙ্গু রোগী।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি