২১ জুন ২০২৬

ফরিদপুর ডিসির আন্তরিকতায় করোনাক্রান্ত ডাক্তারকে ঢাকায় প্রেরণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
ফরিদপুর ডিসির আন্তরিকতায় করোনাক্রান্ত ডাক্তারকে ঢাকায় প্রেরণ

বিপ্লব আহমেদ, ফরিদপুর থেকে : ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকারের আন্তরিক প্রচেষ্টায় করোনাক্রান্ত ডাক্তার শফিকুর রহমানকে এয়ার অ্যাম্বুলেন্স যোগে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

সোমবার বিকেল ৪ টা ৫ মিনিটে ফরিদপুর নদী গবেষণা ইনস্টিটিউটের হেলিপ্যাড থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে যাত্রা করে এয়ার অ্যাম্বুলেন্স। এর আগে ডাক্তার শফিকুর রহমানকে অ্যাম্বুলেন্স যোগে নদী গবেষণা ইনস্টিটিউটে নেওয়া হয়।  ডাক্তার শফিকুর রহমান ফরিদপুর মেডিকেল কলেজের নাক কান গলা বিভাগের বিভাগীয় প্রধান।

তিনি গত ৬ জুলাই করোনা আক্রান্ত হন। নিজ বাসায় চিকিৎসাধীন ছিলেন তিনি। এর মধ্যে শ্বাসকষ্ট বেড়ে যায় এবং অক্সিজেন স্যাচুরেশন লেভেল কমে যায়। বিষয়টি অবগত হলে ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার এয়ার  অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেন।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি