ফ্রান্সের নির্বাচনে পেনকে হারিয়ে ফের ম্যাক্রোঁ প্রেসিডেন্ট নির্বাচিত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে ফের ডানপন্থী মেরিন লঁ পেনকে হারিয়ে জিতে গেলেন উদারপন্থী বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এর মাধ্যমে দেশটিতে গত ২০ বছরের মধ্যে প্রথমবারের মতো কোনো প্রেসিডেন্ট হিসেবে ম্যাক্রোঁ টানা দুই মেয়াদে ক্ষমতায় থাকছেন।
এএফপির খবরে বলা হয়, ফ্রান্সের মূল ভূখণ্ডে গতকাল রোববার শুরু হয় প্রতিদ্বন্দ্বী এই দুই নেতার ভাগ্যনির্ধারণী চূড়ান্ত পর্বের ভোট গ্রহণ। ভোটে মাখোঁকেই এগিয়ে রেখেছিল জনমত জরিপ। সেটাই সত্যি হলো। ভোটের পর জরিপগুলোর ফলাফলে ম্যাক্রোঁ ৫৭ থেকে ৫৮ শতাংশ ভোট পেয়েছেন। এই ফল সাধারণত সঠিক হয়। সারা দেশ থেকে আসা ফল পরীক্ষা করে চূড়ান্ত ফল প্রকাশ করা হবে। প্রাথমিক ফলে পেন ৪১ দশমিক ৫ থেকে ৪৩ শতাংশ ভোট পেতে যাচ্ছেন।
তবে ২০১৭ সালের নির্বাচনে দ্বিতীয় দফার ভোটের চেয়ে এবারের ভোটে দুই প্রার্থীর ব্যবধান কম। ওই নির্বাচনে পেনের বিরুদ্ধে ৬৬ শতাংশ ভোট পেয়ে জিতেছিলেন মাখোঁ।
১০ এপ্রিল ফ্রান্সে নির্বাচনে প্রথম দফার ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। সেবার গণনা হওয়া ৯৭ শতাংশ ভোটের মধ্যে ম্যাক্রোঁ পান ২৭ দশমিক ৩৫ শতাংশ। অপর দিকে লঁ পেনের দখলে ছিল ২৩ দশমিক ৯৭ শতাংশ ভোট। প্রথম পর্বে প্রেসিডেন্ট পদের প্রার্থী ছিলেন ১২ জন। নিয়ম অনুযায়ী, প্রথম পর্বের ভোটে শীর্ষ দুই প্রার্থী দ্বিতীয় দফার ভোটে অংশ নেন।
গতকাল স্থানীয় সময় সকাল আটটায় শুরু হয় ভোট গ্রহণ। শেষ হয় রাত আটটায় (বাংলাদেশ সময় রাত ১২টা)। প্রায় ৫০ বছরের মধ্যে ২০১৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে সবচেয়ে কম ভোট পড়েছিল। এবার সেই রেকর্ডও ভেঙে যেতে পারে বলে আশঙ্কা করেছিল নির্বাচন সংস্থা।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
নিউ ইয়র্কে দ্বিতীয় বাড়ির ওপর নতুন করসহ ২৬৮ বিলিয়ন ডলারের বাজেট চুক্তি
১৭ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি