ফ্রান্সের ইতিহাসে সবচেয়ে কমবয়সী প্রধানমন্ত্রী হচ্ছেন আতাল
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: ফ্রান্সের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন গ্যাব্রিয়েল আতাল। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সরকারের রদবদলের অংশ হিসেবে তাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী জুনে ইউরোপীয় পার্লামেন্টের গুরুত্বপূর্ণ নির্বাচনে ফ্রান্স সরকারকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব এখন তার হাতে থাকবে।
বলা যায় আধুনিক ফ্রান্সের ইতিহাসে সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন আতাল। মাত্র ৩৪ বছর বয়সে তিনি প্রধানমন্ত্রীর পদে বসছেন। এর আগে ১৯৮৪ সালে ৩৭ বছর বয়সী লোরাঁ ফ্যাবিউস প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছিলেন।
গ্যাব্রিয়েল আতাল এলিজাবেথ বর্নির স্থলাভিষিক্ত হচ্ছেন। দায়িত্ব গ্রহণের ২০ মাস পর বর্নি পদত্যাগ করেন। ২০২২ সালের মে মাসে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন। তার আগে ফ্রান্সের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন এডিথ ক্রেসন। তিনি ১৯৯১ সালের মে মাস থেকে পরের বছরের এপ্রিল পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রী ছিলেন।
গ্যাব্রিয়েল আতার বর্তমানে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করছেন।
বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
ভেনিজুয়েলার ভূমিকম্পে বিপর্যয়, প্রাণহানি ১০ হাজার ছাড়াতে পারে
৮ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
জন্মসূত্রে নাগরিকত্ব বহালের পক্ষে যুক্তরাষ্ট্রের ৬৯ শতাংশ মানুষ
১০ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
রেকর্ডভাঙা দাবদাহে ফ্রান্সে বিদ্যুৎ বিপর্যয়, তাপমাত্রা ছাড়াতে পারে ৪৩ ডিগ্রি
২৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
সেনা হত্যাকাণ্ডে পাকিস্তানি মানবাধিকারকর্মীকে যাবজ্জীবন কারাদণ্ড
১ দিন আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি